বাঙালি জাতির বিশেষ করে বাংলাদেশীদের সবচেয়ে ঐতিহ্যময় এবং গর্বের বিষয় হচ্ছে তাদের ভাষা। বাংলা ভাষার ইতিহাস এবং ভাষার জন্য বাংলাদেশী বাঙালিদের ত্যাগ পুরো বিশ্বের কাছে সমাদৃত। তবে সমসয়াময়িক অবস্থায় বাংলা ভাষাভাষি নতুন প্রজন্মের কাছে এ ভাষা কতটুকু সমাদৃত?
উত্তরের খোঁজ করতেই ঝুকতে হয় সদ্য বিদ্যালয়ে ভর্তি হওয়া কিংবা প্রাথমিক পর্যায় পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যার ওপর। যে টি না বললেই নয়,শিক্ষিত ও শহুরে আধুনিক অভিভাবকদের ইংরেজী মাধ্যমে পড়াশোনার দিকে ঝোঁক এখন সব থেকে বেশি৷ ইংরেজি চর্চায় পিছিয়ে পরা চলবেনা এমন প্রতিযোগিতায় লিপ্ত এখন অধিকাংশ শহুরে আধুনিক অভিভাবকেরা। বাড়তি চাপ এসে পরছে শিক্ষার্থীদের কাঁধে৷ অপর দিকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিঁটিয়ে আছে অসংখ্য কওমী মাদ্রাসা । এ সকল মাদ্রাসার শিক্ষা দানের প্রধান মাধ্যম হলো দুনিয়া ও আখেরাতে কোন প্রকার প্রয়োজনে না লাগা উর্দূ ও ফার্সীর মত আমাদের জন্য সম্পূর্ণ অপ্রয়োজনীয় ভাষা ।সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এ সব মাদ্রাসার ৯৮% শিক্ষকের দুই লাইন বাংলা শুদ্ধ করে পড়ার যোগ্যতা নেই । যদিও উর্দূ ফার্সী এদের সিলেবাসভূক্ত তথাপিও এই দুটি ভাষার কোন প্রকার ভূৎপত্তিগত জ্ঞান নেই ৯৯.৯৯% কওমী শিক্ষকের।
উল্লেখ্য যে,এই সকল কওমী মাদ্রাসার ছাত্র হলো ৯৮% ই গ্রামের সহজ সরল মূর্খ বাবা মায়ের সন্তান ।তাদেরও আকাঙ্খা ঐ শহুরে আধুনিক বাবা মায়ের মতই । এসব অবিভাবকের আশা থাকে ছেলে আমার ইসলাম শিখে মৃত্যুর পর আমাদের জন্য দোয়া করবে । কিন্তু হয় উল্টো । তারা ওখানে ইসলাম কোরআন ও হাদীস থোরাই শিখে । মাদ্রাসায় ভর্তির প্রথম দিন থেকেই কওমী শিক্ষকরা বাচ্চাদের যা শিখায় তা হলো বাংলা,ইংরেজী শিক্ষা ব্যবস্থার প্রতি ঘৃনা ও বিদ্বেষ । এমন কি তারা তাদের জাতভাই আলীয়া মাদ্রাসাকেই সবচেয়ে বেশি ঘৃনা করে বাংলা ও ইংরেজী শিখায় বলে । ফলে এক একটা কওমী শিক্ষিত ছাত্র গড়ে উঠে সাক্ষাৎ সমালোচনাকারী ও হিংসুটে হয়ে ।
অন্যদিকে ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরেজী ও কওমী মাদ্রাসায় উর্দূ ভাষার চর্চার গুরুত্ব বাড়ার সাথে সাথে মাতৃভাষার গৌরব ম্লান হয়ে পরছে নতুন প্রজন্মের কাছে। তাছাড়া ঘরের বৌ ঝিয়েদের নষ্ট করার জন্যতো ঘরে রাখাই আছে ক্যাবল টিভি । যার মাধ্যমে তারা শিখছে উর্দূর সহোদর ভাষা হিন্দি । আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে নিজস্বতা হারাচ্ছে বাঙ্গালীদের অনেক ত্যাগের দ্বারা অর্জিত ভাষা এই প্রিয় মাতৃ পিতৃ ভাষা।
সেই সাথে ছোট বাচ্চাদের থেকেই এখন ভাষার বিকৃতির শুরু হচ্ছে। ইংরেজী ও উর্দূ মাধ্যমে পড়ুুয়া কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে খুব সহজেই ঠাওর করা যায়, নিজস্ব ভাষার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি৷ বাংলা ভাষার শুদ্ধ চর্চা এসব মাধ্যমে হয়না বললেই চলে।কওমী মাদ্রাসার বড় বড় হুজুরগুলোও শুদ্ধ বাংলা বলতে পারেনা ৯৫% । ফলে বাংলা ভাষা তার গৌরব কতটুকু ধরে রাখতে পারবে তা আসলেই এখন চিন্তার বিষয়।
কিছু অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, ইংরেজী মাধ্যমে পড়াশোনা না করলে পেশাগত জীবনে পিছিয়ে পরবে তাদের সন্তানেরা।এবং অনেক গ্রাম্য লোক তার সন্তানদের কওমীতে পড়ান এই আশায় যে,আর কিছু না হোক তার সন্তান তো ইমামতি আর মক্তবে পড়িয়ে এবং মিলাদ পড়িয়ে চলতে পারবে!!! অথচ এই চিন্তা করে ইসলাম শিখানোর ফলে তারা ইসলাম না শিখে পয়সার ধান্ধায় থাকে সারাক্ষণ । বাংলা মাধ্যমে পড়াশোনার কার্যক্রম নিয়েও তারা যথেষ্ট সন্দিহান। অনেক অভিভাবক বাচ্চাদের ধারণক্ষমতা যাচাই বাছাই না করেই তাদের ওপর চাপিয়ে দিচ্ছে পশ্চিম থেকে আগত উর্দূ ও ইংরেজী ভাষার মোটা মোটা পুস্তক।
এই ধারা চলছে বহুদিন ধরে ।সেই কওমী তৈরীর পর থেকে উর্দূ ফার্সী ও নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে ইংরেজী । এ পর্যায়ে এসে এই সব শিক্ষার্থীরাই ঘটাচ্ছে ভাষা বিকৃতি।যে কোন সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ভাষা।বাংলাদেশের প্রায় ৯০ ভাগ মানুষ মুসলীম। মুসলীম সংস্কৃতিকে ধরে রাখতে হলে বাংলা ভাষার মাধ্যমে ধর্ম চর্চা করতে হবে । ফলে ধর্মে সাথে সাথে নিজস্ব ভাষাও বেঁচে থাকবে । যুগে যুগে, সময়ের পালা বদলের সাথে ভাষায় এসেছে ব্যাপক পরিবর্তন। যোগ হয়েছে বহু শব্দ। অন্যদিকে বিলুপ্ত ও হয়েছে অনেক শব্দ।
হাজার বছরের পুরোনো এই ভাষার জন্য মানুষ শহীদ হয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্ম যাদের স্মরণ করছে শ্রদ্ধাভরে। বর্তমান প্রজন্মের এমন অসুস্থ প্রতিযোগিতায় তা আর কতদিন টিকে থাকবে! প্রয়োজনীয় ইংরেজী ভাষা আমাদের দরকার । কিন্তু উর্দূ ও ফার্সী ভাষার আদৌ কি কোন প্রয়োজন আছে?হ্যাঁ যে কেউ ইচ্ছে করলে যে কোন ভাষা শিখতেই পারে । কিন্তু রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ও শিক্ষা ব্যবস্থা থেকে বাংলা/আরবী/ ও ইংরেজী ভাষা রেখে বাকি সকল ভাষা চিরতরে বন্ধ করে দেয়া জোর দাবি জানাচ্ছি ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দামি ঘড়ি সংগ্রহ কেন রাষ্ট্রীয় তোশাখানায় জমা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। মন্ত্রীর ঘড়ি সংগ্রহ কী একটি বিচ্ছিন্ন ঘটনা, না কী ব্যাপকতর ও গভীরতর বিস্তৃতির লক্ষণ মাত্র তা দেশবাসীকে জানানোর আহ্বানও জানিয়েছে টিআইবি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের দামি ঘড়ি সংগ্রহের বিষয়ে দেওয়া ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ ও অপর্যাপ্ত। তিনি বলেন, এসব সামগ্রী কেন যথানিয়মে ও যথাসময়ে রাষ্ট্রীয় তোশাখানায় জমা দেওয়া হলো না, তা দেশবাসীকে জানানো প্রয়োজন। একই সঙ্গে সংগৃহীত এ ধরনের উপহার কী ঘড়িতেই সীমাবদ্ধ, এরূপ সংগ্রহ কী শুধু সড়ক ও সেতু মন্ত্রীরই, না কী এর স্বরূপ ও বিস্তৃতি আরও ব্যাপক ও গভীর, তা খতিয়ে দেখে দেশবাসীকে জানাবার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ওবায়দুল কাদের তাঁর হাতে থাকা দামি ঘড়িগুলো উপহার হিসেবে পেয়েছেন বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন। তিনি বলেছেন, দলের নেতা-কর্মীরা তাঁকে ভালোবেসে এগুলো দিয়েছেন।
টিআইবি বিবৃতিতে বলছে, যেভাবেই মন্ত্রী ওবায়দুল কাদের উপহারসমূহ পেয়ে থাকুন না কেন ২০১২ সালের জুনে হালনাগাদকৃত তোশাখানা বিধি ১৯৭৪ অনুযায়ী উপহারসমূহ যথাসময়ে তোশাখানায় জমা দেওয়া হলো না কেন; জমা না দেওয়ার সিদ্ধান্ত যেহেতু তিনি নিয়েছেন সেহেতু সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে উপহার প্রাপ্ত বস্তুর প্রকৃত মূল্য অনুযায়ী অর্থ রাষ্ট্রীয় কোশাগারে জমা দেওয়া হয়েছে কী না? এ ধরনের প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর জানার অধিকার জনগণের রয়েছে।
সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক অবস্থানে থেকে তিনি কি অন্যদের স্থাপিত দৃষ্টান্ত অনুসরণ করলেন, না কী অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করলেন? এরূপ প্রশ্ন উত্থাপিত হওয়া অমূলক না বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে মন্ত্রী বলেছেন যে, ঠিকাদারেরা নির্বাচনের সময় “একটা এমাউন্ট” দিতে চেয়েছিল, যা তিনি গ্রহণ করেননি। তাঁর (মন্ত্রী কাদের) মতো গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে সেসব ঠিকাদারদের এ ধরনের অনৈতিকতা ও দুর্নীতির চর্চা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? কাউকে কী তালিকাভুক্ত করা হয়েছে? না কী কমপক্ষে জনস্বার্থে তাদের তালিকা প্রকাশ করা হবে?
বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা এবং নিজের দলের নেতা কর্মীসহ কাউকে ছাড় দেওয়া হবে নাÑ এই অঙ্গীকারের সঙ্গে কী সামঞ্জস্যপূর্ণ বিবেচিত হবে? এসব প্রশ্নের জবাব দেওয়ার মতো সৎ সাহসের দৃষ্টান্ত সরকারের প্রতি জনগণের আস্থা সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শতবর্ষ উদ্যাপন কার্যক্রমের শুরুর লগ্নে স্মরণ করা অযৌক্তিক হবে না, যে তোশাখানা বিধি জাতির পিতার নেতৃত্বাধীন সরকার কর্তৃক প্রণীত হয়েছিল, বর্তমান সরকারের আমলে হালনাগাদ হয়েছে, আর নভেম্বর ২০১৮ সালে তোশাখানা জাদুঘর উদ্বোধন করা হয়েছিল।
কিছু বই এমন আছে এগুলোর শিরোনাম দেখলেই বোঝা যায় বইয়ের ভেতরে কী আছে এবং কতটুকু হিংসাত্মক মনোভাব নিয়ে বইটি লেখা হয়েছে ৷ আর এটাও বোঝা যায় যে , লেখক কত হিংসুক ও ছোটো মনের মানুষ ৷ এইরকম কিছু বই হচ্ছে এই বইগুলোর কিছু কওমী সিলেবাসের অন্তর্ভুক্ত যা কওমী ছাত্রদের ছোট অবস্থায় পড়ানো হয়। আজব গীবতের সিলেবাস।
১. ডাঃ জাকির নায়েকের হাকীকত ২. জাকির নায়েকের আসল চেহারা ৩. ডাক্তার যখন মুফাসসির ৪. ডাক্তার জাকির নায়েকের ভ্রান্ত মতবাদ ৫. মওদূদী ফিতনা ৬. মওদূদী মতবাদ ৭. মওদূদী মতবাদের এক্স-রে রিপোর্ট ৮. মওদূদী মতবাদ এক আয়নায় তিন চেহারা ৯. মওদূদী সাহেব ও ইসলাম ১০. মিস্টার মওদুদীর নতুন ইসলাম ১১. মিষ্টার মওদুদীর নতুন ধর্ম ১২. মওদূদী খোমেনী ভাই ভাই ১৩. কথা সত্য মতলব খারাপ ১৪. ফিৎনায়ে মওদূদী ৷ ১৫. মওদূদী মতবাদ ও তার স্বরূপ ১৬. ইসলাম ও মওদুদীবাদের সংঘাত।
২৬ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে দেখা গেছে এক নারীর হাতে ‘মানব কুকুর’! কি সাংঘাতিক তাইনা?
বাংলাদেশে অনেকেই এটার সাথে পরিচিত না। আর ইতিমধ্য মানব কুকুর ছবি ভাইরাল হয়েছে। অনেকে হিউম্যান ডগ শব্দটা নতুন শুনলেন হয়তো।এটা বিদেশি সংস্কৃতি।এটাকে ট্যাবু বলে। দিন দিন পশ্চিমা সংস্কৃতি আমাদের গ্রাস করছে!
ন্যাশনাল জিওগ্রাফি তে ‘ট্যাবু’ প্রোগ্রামটা দেখলে মোটামুটি ধারনা পাবেন।
‘Secret Life of The Human pups’ লিখে ইউটিউবে ডকুমেন্টারি টা দেখতে পারবেন। এ ছাড়াও Life of the Human Pups লিখেও সার্চ করতে পারেন।
বাংলাদেশের সমাজে এসব কুত্তা সংস্কৃতি বেনানান। কিন্তু কিছু মানুষ এটেনশন স্বীকার… ভাইরাল হবার জন্য নানান পন্থা বেছে নেয়। তাই বলে ঢাকার রাস্তায় কোনো পুরুষকে ‘হিউম্যান ডগ’ বানিয়ে নারী হেটে বেড়াবে আর তবু বলবে নারী নির্যাতিত!
আমি এখানে দেখছি পুরুষ নির্যাতিত। নারীবাদিরা কখনো পুরুষ নির্যাতন নিয়ে কথা বলেনা।এই মানব কুকুর বর্তমান বাংলাদেশে পুরুষ নির্যাতনের চিত্র সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল… সেই সাথে পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশকে কতটা গ্রাস করেছে সেটাও।
সমাজ গরিবরা নষ্ট করেনা; নষ্ট করে কথিত এলিট শ্রেণীর সংস্কৃতি আমদানী কারকরা।
আমার দেশের ৯৫% আলেম ও মোল্লারা জর্দার নেশায় নেশাগ্রস্থ। তারা নিজেরা এই নিকৃষ্ট ও খারাপ গন্ধযু্ক্ত তামাকে আসক্ত বিধায় ধুমপায়ীদের বিষয়ে সত্য ফতোয় দেয়ার সাহস রাখেনা । মূলতঃ তামাক ও তামাক জাতীয় সকল দ্রব্য খাওয়া ও পান করা সম্পূর্ণ হারাম ।কেননা এটা জান্নামীদের একটি খাদ্য ।তামাক,জর্দা ও ধূমপানের মধ্যে রয়েছে জাহান্নামী খাদ্যের পূর্ণ বৈশিষ্ট্য।সূরা আল-গাশিয়াহ’র ৭ নয় আয়াতে আল্লাহ বলেন–” “(জাহান্নাীদের যে খাদ্য দেয়া হবে)এটা তাদের পুষ্টিও যোগাবেনা ক্ষুদাও নিবারন করবেনা। জর্দা-গুল ও বিড়ি-সিগারেটে পুষ্টিও যোগায়না ক্ষুদাও নিবারন করেনা । তবে বিভিন্ন রোগ তৈরী করে জাহান্নামের অগ্রীম কিছু শাস্তি দুনিয়াতেই শুরু হয় ।#ধুমপান_হারাম_কেন_১) এটি বিভিন্ন রোগের কারণ ও স্বাস্থের জন্য ক্ষতি কারক। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হারাম।#আল্লাহ_বলেন—নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না।” [বাকারা: ১৯৫] ২) এটি মৃত্যুর অন্যতম একটি কারণ। আর আত্মহত্যা করা হারাম।#আল্লাহ_বলেন— “আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না।” [নিসা: ২৯] ৩) ধূমপানের মধ্যে রয়েছে জাহান্নামী খাদ্যের বৈশিষ্ট্য। “এটা তাদের পুষ্টিও যোগাবেনা ক্ষুদাও নিবারন করবেনা।“[সূরা আল-গাশিয়াহঃ ৭] ৪) অর্থ অপচয় হয়।#আল্লাহ_বলেন— “অপচয়কারী শয়তানের ভাই।”[সূরা ইসরা: ২৭] ৫) মুসলিম-অমুসলিম সকলেই একমত যে নিকোটিন একটি ক্ষতিকারক বস্তু। আল্লাহ তায়ালা নাপাক জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন।#আল্লাহ_বলেন— “…তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন যাবতীয় নাপাক ক্ষতিকারক বস্তুসমূহ।” [আরাফ: ১৫৭] ৬) এটি একটি প্রকাশ্য পাপ। আর প্রকাশ্যে পাপাচার করার শাস্তি আরও বেশী।#আল্লাহ_বলেন—“তোমরা প্রকাশ্য গুনাহ থেকেও বেঁচে থাকো,গোপন গুনাহ থেকেও বেঁচে থাকো; নিঃসন্দেহে যারা কোন গুনাহের কাজ করবে,তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদেরকে প্রদান করা হবে।”-[সূরা আনআম,আয়াত ১২০] ৭) আল্লাহ নির্দেশের সরাসরি বিরোধিতা এটি। কেননা, আল্লাহ তায়ালা পবিত্র ও হালাল জিনিসভক্ষণ করতে আদেশ করেছেন। #আল্লাহ_বলেন—“হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার কর, যেগুলো আমি তোমাদেরকে রুযী হিসাবে দান করেছি এবং শুকরিয়া আদায় কর আল্লাহর, যদি তোমরা তাঁরই বন্দেগী কর।” [সূরা বাকারা: ১৭২] ৮) তামাক নেশা দ্রব্যের অন্তর্ভূক্ত। #রাসূল_সাঃ_বলেন— কম হোক বা বেশী হোক সকল প্রকার নেশা দ্রব্য ইসলামে হারাম। [সূনানে ইবনে মাজাহ, ৩য় খন্ড, অধ্যায়ঃ ৩০, হাদীস নংঃ ৩৩৯২) ৯) এর মাধ্যমে ধুমপায়ী নিজের যেমন ক্ষতি করে অন্যের ক্ষতি করে। আবু সাঈদ আল-খুদরি (রা) #রাসূল_সাঃ_বলেন— থেকে বর্ণনা করেছেন যে, “নিজের ক্ষতি স্বীকার করবেনা, অন্যকেও ক্ষতিগ্রস্ত করবেনা।” [মুয়াত্তা মালিক; হাদিস নং ৩২; হাদীসটির ইসনাদ সহীহ] #তামাক_জর্দা ও #ধূমপান ছাড়ার কিছু কৌশলঃ প্রথমেই বলবো যদি আত্মহননের পথে চলতে চান তবে জর্দা,গুল,তামাক খেয়ে যান এবং ধূমপান করতে থাকুন। আর সুন্দর পৃথিবীতে সুস্থ্য ভাবে বাঁচতে চাইলে জর্দা-গুল ও ধূমপান অবশ্যই ছেড়ে দিন। ইদানিং বিদেশে অনেক তামাক জাতীয় দ্রব্য ও সিগারেটের প্যাকেটে এধরনের সতর্ক সংকেত লেখা হয়। #তামাক_ও_ধূমপান_মৃত্যুর_অন্যতম_কারণ।তামাক ও ধূমপানের কুফল হিসেবে ফুসফুসের ক্যান্সার, হার্টের রক্তনালি সরু ও ব্লক হয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি, মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা, যৌন ক্ষমতা হ্রাসসহ ক্ষুদামান্দা, হাই ব্লাড প্রসার, পায়ু পথে পাইলস, নানা ক্ষতিকর দিক রয়েছে । অনেকেই জর্দা-গুল ও ধূমপান নামক এই ঘাতককে চিরতরে নির্বাসনে দিতে চান কিন্তু নানা কারণে এই জর্দা ও ধূমপান আর ছাড়া হয় না। বিশেষজ্ঞগণ ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার কিছু উপায় বলে দিয়েছেন। এসব অনুসরণ করলে অবশ্যই জর্দার নেশা ও ধূমপান ছাড়া সম্ভব। এ উপায় গুলো হলো হচ্ছে- ১. প্রথমে সিদ্ধান্ত নিন কেন জর্দা, ধূমপান ও তামাকদ্রব্য ছাড়া আপনার জন্য জরুরি। অর্থাৎ কি কারণে এসব ছাড়তে চান। যেমন ক্যান্সার ও হার্ট অ্যাটাক সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে। ২. কোন ধরনের থেরাপি বা বিকল্প মেডিকেশন ছাড়া জর্দা, ধূমপান ও তামাকদ্রব্য ছাড়া ঠিক নয়। কারণ জর্দা ও সিগারেটের নিকোটিনের ওপর ব্রেইন অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে। ছেড়ে দিলেই নানা উপসর্গ শুরু হয়। তাই জর্দা ও সিগারেটের বিকল্প থেরাপির কথা চিন্তা করতে হবে। ৩. নিকোটিনের বিকল্প হিসেব প্রথম অবস্থায় গাম, লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে। ৪. নিকোটিনের বিকল্প ওষুধ সেবন করা যেতে পারে। ৫. একা একা জর্দা, ধূমপান ও তামাকদ্রব্য না ছেড়ে পরিবারের অন্যান্য সদস্য (যদি তামাকসেবী থাকেন), বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উত্সাহিত করে একসঙ্গে জর্দা, ধূমপান ও তামাকদ্রব্য ত্যাগের ঘোষণা দিন। ৬. মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন। ৭. অ্যালকোহল সম্পূর্ণ পরিহার করুন। ৮. মনোযোগ অন্যদিকে নিতে ঘরের কাজ অথবা অন্য যে কোন কাজ করতে চেষ্টা করুন। ৯. জর্দা, ধূমপান ও তামাকদ্রব্য ত্যাগের জন্য বার বার চেষ্টা করুন। একবার ছেড়ে দিলে দ্বিতীয় বার আর ধূমপান করবেন না। ১০. নিয়মিত ব্যায়াম করুন। ১১. প্রচুর পরিমাণ সবুজ শাক-সবজি ও রঙিন ফলমূল খান। ১২. জর্দা, ধূমপান ও তামাকদ্রব্য বন্ধ করে যে আর্থিক সাশ্রয় আপনার হবে তার একটা অংশ জনকল্যাণ অথবা হালকা বিনোদনে ব্যয় করুন। ১৩. এবং জর্দা, ধূমপান ও তামাকদ্রব্য ছাড়ুন বন্ধু-বান্ধব বা প্রেমিক-প্রেমিকাকে খুশি করার জন্য নয়, বরং জাহান্নাম থেকে বাঁচার জন্য ও দুনিয়াতে সুস্বাস্থ্য সহ জীবন যাপনের জন্যই এটা করেছেন। এমন জোরালো অবস্থান নিন। ১৪. গুল-জর্দা-ধূমপানের লোভ থেকে মুক্তির কিছু অতিরিক্ত আধুনিক উপায়ঃ কোন বিষয়টি আপনাকে পান খেতে বা ধূমপান করতে কিংবা গুল গ্রহণে আগ্রহী করে তুলবে তা আপনিই ভালো জানবেন। বিশেষজ্ঞরা বলেন, দিনের যেই সময়গুলোতে আপনার তামাক জাতীয় নেশা গ্রহণের ইচ্ছা হয় সে সময় অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করা উচিৎ। ধরা যাক কাজের বিরতির সময়টায় আপনার #পান_সিগারেটের অভ্যাস, তাহলে তামাক ছাড়ার পর ঐ সময়টুকু কাটাতে পারেন কোনো সহকর্মীদের সঙ্গে গল্প করে, বই পড়ে অথবা হেঁটে আসুন এক চক্কর। আপনার অস্বাস্থ্যকর অভ্যাসকে বদলে ফেলুন স্বাস্থ্যকর অন্য কিছুতে। আসলে নিকোটিন গ্রহণের ইচ্ছা একেকজনের বেলায় একেক রকমভাবে জেগে ওঠে। তবে সাধারণভাবে বেশিরভাগ জর্দা সেবনকারী ও ধূমপায়ীর দৈনন্দিন জীবনে এমন কিছু সময় থাকে যখন ধূমপান জর্দা জাতীয় তামাক নিতে ইচ্ছা হয়। সেগুলো থেকে মুক্তি পাবেন এভাবে: ১. অফিসের কাজ, পড়াশোনা কিংবা ঘরের কাজ থেকে বিরতিঃ# একটু ফেইসবুকে উঁকি দিন, ইউটিউবে কোনো ভিডিও দেখুন। # রাস্তায় একটা চক্কর দিয়ে আসুন। # স্বাস্থ্যকর কোনো নাস্তা খান, যেমন আপেল। # রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খান। ২. অনেকেই খাওয়ার পরে পান ও সিগারেট খান, কেউ কেউ দুটোই এক সাথে খান ।জর্দা ও ধূমপান ছাড়ার পর এই ইচ্ছা দূর করা অনেক কঠিন হতে পারে। এক্ষেত্রে # স্বাস্থ্যকর কোনো ডেজার্ট খান। # খাওয়া শেষে সোজা চলে যান প্লেট ধুঁতে।# কোন পাজল অথবা এক কথায় উত্তর দেয়ার কুইজে মেতে উঠুন, এতে আপনার মনোযোগ ধূমপান ও পান খাওয়া থেকে দূরে সরে যাবে। ৩. চা-কফিঃ অফিস কিংবা ক্লাসের ফাঁকে টং দোকানে দাঁড়িয়ে চায়ে চুমুক দেয়া অনেকের রোজকার অভ্যাস, সঙ্গে সিগারেট ও কোয়লে পান তো থাকেই অনেকের। এক্ষেত্র # সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডটা ঘুরে আসুন চা-কফি খেতে খেতে। # কোনো বই কিংবা পত্রিকা পড়ুন। # এমন কোনো বন্ধুর সঙ্গে আড্ডায় মেতে উঠুন যিনি ধূমপান করেন না। ৪. দুশ্চিন্তাঃ দুশ্চিন্তা অনেকের ধূমপান ও তামাক সেবন করার প্রধান কারণ। তবে ধূমপান করে অথবা এক ডিব্বা জর্দা দিয়ে কয়েকটি পান খেয়েও কিন্তু দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া যায় না, কিছু উপায় হলো # ৫মিনিট মৃত্যু- কবর ও পরকালের চিন্তা করুন। # ৫ মিনিট হেঁটে আসুন।# আপনার দুশ্চিন্তার কারণ নিয়ে কোনো বন্ধুর সঙ্গে অথবা স্ত্রীর সঙ্গে কিংবা সন্তানদের সাথে কথা বলুন, হয়ত তারা আপনাকে সাহায্য করতে পারবেন। ৫. ট্রাফিক জ্যামে কিংবা অপেক্ষার প্রহরেঃ অপেক্ষার কঠিন সময়টা সহজ করতে অনেকেই সিগারেট জ্বালান কিংবা পান চিঁবায়। এক্ষেত্রে ধূমপান ও পান-জর্দা ছাড়ার পর আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন অন্যকিছু দিয়েঃ # কোনো(ইসলামী) গানের প্লে লিস্ট ডাউনলোড করে নিন,কিংবা প্রিয় বক্তার বক্তৃতা (#নোমান_আলী_খানে’র ডাবিং করা বক্তৃতা আপনাকে নতুন চিন্তার খোরাক যোগাবে) শুনতে শুনতে সময় পার করে দিন।# এমন কোনো বন্ধু কিংবা আত্মীয়কে ফোন করুন যার সঙ্গে অনেকদিন কথা হয় না।# চিনিমুক্ত কোনো লজেন্স খান বা চিউয়িং গাম চিবান।# বাসে বা ট্রেনে বসে থাকলে নতুন কোনো বই পড়ুন। এমন আরও অনেক অ-নে–ক উপায় আছে ধূমপান,পান-জর্দা ও গুল খাওয়া থেকে বাঁচার, একটিতে কাজ না হলে আরেকটি চেষ্টা করতে থাকুন। অথবা নিজেই নির্বাচন করুন নিজের মুক্তির পথ ও পন্থা । তবে যে পথে হাঁটা শুরু করেছেন, সেই পথ ভুলবেন না যেন। লক্ষ্যে আপনাকে পৌছতেই হবে । #জর্দা_ও_ধূমপান_ছাড়ার_কিছু_কার্যকর_খাবার তামাক-জর্দা ও বিড়ি-সিগারেট ছেড়ে দিতে চাইলেও অনেকেই নানা কারণে ছাড়তে পারছেন না। ধূমপান বাদ দেওয়ার কয়েক দিন পরই আবার ফুঁকতে শুরু করে দেন।পান-জর্দা ছাড়ার এক সাপ্তাহের মধ্যেই পোক পোক করে পিক ফেলে চারদিকের পরিবেশ বিশ্রি করে ফেলেন ।জর্দার ও ধূমপানের নেশা ছাড়তে যেমন তীব্র মানসিক শক্তি দরকার, তেমনি কিছু খাদ্যাভ্যাস এসব #বাজে_অভ্যাস ছাড়তে সাহায্য করতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগের মতো সমস্যাগুলো কাটাতে অনেকে পান-সিগারেটের মত ধর্ম ও জীবন ধ্বংসাত্মক নেশায় আসক্ত হয়ে পড়েন। তামাকে থাকা নিকোটিন যে আসক্তি তৈরি করে, তা থেকে সহজে মুক্তি মেলে না। কিন্তু কিছু প্রাকৃতিক উপায়ে কার্যকরভাবে এসব থেকে নিজেকে দূরে রাখা যায়।আসুন জেনে নেই কয়েকটি কার্যকর উপায়: #পানিশরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে ফেলতে পানি সবচেয়ে কার্যকর। এটি ধূমপান থেকে মুক্তি দিতে সরাসরি সাহায্য করে। প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর থেকে নিকোটিনের প্রভাব কাটতে থাকে। যখনই জর্দা,গুল ও ধূমপানের ইচ্ছা হবে, তখনই ১/২ গ্লাস পানি পান করুন। #মুলা_ও_বিটনিকোটিনযুক্ত জর্দা ও সিগারেট খাওয়ার ফলে শরীরে যে অম্ল ভাব সৃষ্টি হয়, মুলা খেলে এতে প্রভাব পড়ে। মুলার জুস করে তাতে মধু মিশিয়ে খেল ভালো ফল পাওয়া যায়। #ওটসশরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করে দিতে পার ওটস। এতে তামাক(জর্দা) সেবন ধূমপানের ইচ্ছা কমে। দুই কাপ পানি ফুটিয়ে তাতে দুই চা চামচ ওটস মিশিয়ে সারা রাত রাখুন। সকালে আবার ওই ওটসের মিশ্রণ গরম করে পান করুন। নিয়মিত এভাবে খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হবে এবং জর্দা ও বিড়ি-সিগারেটের ইচ্ছা কমবে। #মধুমধু পুষ্টিগুণে ভরপুর। শরীর থেকে নিকোটিনের প্রভাব কাটাতে এবং তামাক দ্রব্য ও ধূমপানের আসক্তি দূর করতে মধু দারুণ ভূমিকা রাখতে পারে। এতে দরকারি ভিটামিন, এনজাইম, প্রোটিন আছে, যা যাবতীয় তামাক জাতীয় দ্রব্য সেবনের অভ্যাস থেকে মুক্ত থাকতে সাহায্য করে। #জিনসেংএক চামচ জিনসেং পাউডার জুসে বা সুপে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে সারা দিনের জন্য গুল-জর্দা ও বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছা চলে যায়। ফলে নেশার ফাঁস ধীরে ধীরে আলগা হতে শুরু করে। #আদাপান-জর্দা ও ধুমপান ছাড়তে আদা দারুন কাজে লাগে । এতে উপস্থিত বেশ কিছু উপাদান নানাভাবে নিকোটিন গ্রহণের ইচ্ছাকে দমিয়ে দেয়। আদা-চা বা কাঁচা আদা খেতে পারেন। #মরিচের_গুঁড়ানিয়মিত মরিচের গুঁড়া যদি খাওয়া যায়, তাহলে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। একই সঙ্গে জর্দা ও ধূমপানের ইচ্ছাও কমতে থাকে। খাবারের মধ্যে বা এক গ্লাস পানিতে অল্প পরিমাণ মরিচের গুঁড়া ফেলে সেই পানি পান করলে দারুণ উপকার পাওয়া যেতে পারে।(গ্যাস হতে পারে) #আঙুরের_রসনিকোটিন গ্রহণের নেশা ছাড়তে আঙুরের রস ও দারুণ কার্যকর। জর্দা খাওয়া ও ধূমপানের ফলে শরীরে যে ক্ষতিকর র়্যাডিকেলস তৈরি হয়, তার প্রভাব কাটাতে আঙুরের রস খেতে পারেন। ফুসফুসের ক্ষতি কমায় এ জুস। রচনা ও সম্পাদনাঃ———-#মরুচারী_মুসাফির (ইবনে মোশারফ)।
ক এনজিও’র প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে ব্রিটিশ রাজ পরিবার থেকে থেকে দেয়া হয়েছে নাইটহুড উপাধি। নাইটহুড উপাধির কারণে ফজলে হাসান আবেদকে ডাকা হয়- ‘স্যার ফজলে হাসান আবেদ’ বলে। ইতিহাস বলে, ব্রিটিশ সম্রাজ্যবাদের সূচনা হয়েছিলো জলদস্যুর মাধ্যমে। ব্রিটিশ সম্রাজ্যে যে যত বড় জলদস্যু, সে তত বড় ‘স্যার’।
এগুলো হলো- ইতিহাস কুখ্যাত সব ব্রিটিশ জলদস্যুর নাম। এদের কাজ ছিলো জাহাজে আক্রমণ করে লুটপাট করা এবং সেই সম্পদ ব্রিটিশ রানীর হাতে তুলে দেয়া।
সময় পাল্টেছে, লুটপাটের ধরনও পাল্টেছে। আগে জলদস্যু বাহিনী খুলে ডাকাতি করা হতো, এখন এনজিও বানিয়ে লুটপাট করা হচ্ছে। আমি দেখেছি, অনেক বুদ্ধিজীবি বাংলাদেশে সক্রিয় এনজিওগুলোকে তুলনা করেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন নীল চাষের মাধ্যমে বাংলার জনগণের রক্ত চুষে খেতো, এখনও বাংলাদেশের এনজিওগুলো বাংলাদেশের জনগণকে চুষে খাচ্ছে। তবে তাদের গন্তব্য ঠিক আছে। উভয় সম্পদ চুষে পাঠাচ্ছে ব্রিটিশ সম্রাজ্যবাদের কাছে।
ফজলে হাসান আবেদ এর নামের পরে লেখা হয় KCMG । লেখার সিস্টেম: Sir Fazle Hasan Abed KCMG। KCMG কোন পুরুষ্কার নয়, একটি চাকুরী। বিদেশী রাষ্ট্রতে ব্রিটেনের স্বার্থ রক্ষার্থে যে সব ব্যক্তিকে ব্রিটিশ সম্রাজ্যবাদের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয় তাদের KCMG বলে। (http://www.brac.net/governing-body)
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ‘ব্র্যাক এনজিও’র ব্যাপক ও সন্দেহজনক উৎসাহ লক্ষ্য করা গেছে। কিন্তু কেন এই উৎসাহ ? এর পেছনে ফজলে হাসান আবেদের কি এজেন্ডা থাকতে পারে ??
গত আগস্টে মায়ানামারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা শুরু হওয়ার পর রুশ গোয়েন্দারা এক রিপোর্টে দাবি করেছিলো, “রাখাইনে অস্থিতিশীলতার মুলে রয়েছে আমেরিকান ধনকুবের ইহুদী তেল ব্যবসায়ী জর্জ সরোসের তেল ও গ্যাস ব্যবসা।” (http://bit.ly/2jaK3Kl) জর্জ সরোস বঙ্গোপোসাগরের এ অংশে তেল ও গ্যাস সম্পদের ব্যাপারে প্রচুর উৎসাহি এবং সেই স্বার্থেই সে ঘটনাগুলোর পেছনে কাজ করছে।
মজার ব্যাপার হচ্ছে, এই আমেরিকান ধনকুবের ইহুদী তেল ব্যাবসায়ী জর্জ সরোসের খুব ঘনিষ্ট জনের নাম হচ্ছে ফজলে হাসান আবেদ ও ড. ইউনুস। ২০০৬ সালে ইহুদী তেল ব্যবসায়ী জর্জ সরোস বাংলাদেশের শাহবাগে এক অনুষ্ঠানে এসেছিলো। সেই অনুষ্ঠানের স্টেজে জর্জ সরোসের একপাশে বলেছিলো ফজলে হাসান আবেদ আর একপাশে বসেছিলো ড. ইউনুস (http://bit.ly/2oLaRDL)। আরো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইউনুসের গ্রামীনফোনের গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডার হচ্ছে এই জর্জ সরোস (http://bit.ly/2wJSXmT)। ২০১৩ সালে জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে ফজলে হাসান আবেদকে পুরষ্কারে ভূষিত করা হয়।(http://bit.ly/2BMrWCk)
অতি সম্প্রতি পাকিস্তান তার দেশে ব্র্যাক এনজিওকে নিষিদ্ধ করেছে (http://bit.ly/2CDyd08)। এর কিছুদিন পর ফের ঘোষণা দিয়ে নিষিদ্ধ করে জর্জ সরোসের সমস্ত এনজিওকে। (http://reut.rs/2D23DhJ)
শুরুতেই বলেছি, এনজিওগুলোকে অনেকে তুলনা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শুরুতে এ অঞ্চলে ব্যবসা করার নাম দিয়ে এসেছিলো, তারা ভারতবর্ষের ক্ষমতা দখলের কথা মুখেও আনেনি। কিন্তু ধীরে ধীরে তারা সক্রিয় হয়ে উঠে এবং অনুমতি পাওয়ার ১৫৭ বছর পর তারা এ অঞ্চলের ক্ষমতা হাতে নিয়ে নেয়।
বর্তমানে বাংলাদেশে ব্র্যাকের কার্যক্রম আপাতত নিরীহ ঠাওর হলেও সে আগামীতে আদৌ নিরীহ কিনা কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মত বাংলাদেশের ক্ষমতা হাতে নেয়ার চেষ্টা করবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ব্রাকের সহযোগী ইউনুস কিন্তু একবার ক্ষমতা হাতানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফজলে হাসান আবেদের কার্যক্রম যথেষ্ট সন্দেহজনক, অন্তত তার ঘনিষ্ট সহযোগী জর্জ সরোসের কার্যক্রমের উপর ভিত্তি করে তা অনায়াসে বলা যায়। ব্র্যাক শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের সবচেয়ে বড় এনজিও। ব্র্যাকের কর্মকর্তা-চাকুরের সংখ্যা লক্ষ লক্ষ। এরা প্রশিক্ষিত ও সুসংগঠিত। এই সুসংগঠিত ও প্রতিশিক্ষত শক্তিকে কাজে লাগিয়ে তারা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পনির মত বড় কোন পল্টি মারে, তখন সেটা বাংলাদেশের মানুষ ও সরকার সামলাতে পারবে তো ? জর্জ সরোসের চোখ পড়ায় রোহিঙ্গারা এলাকা ছাড়া হয়েছে, বাংলাদেশীদেরও যেন রোহিঙ্গাদের মত অবস্থা না হয়, সে জন্য আগে থেকেই চিন্তা করা জরুরী।
জানাযার নামাযে সূরা ফাতিহা পড়া ফরয হওয়া তো অনেক দুরের বিষয় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার নির্দেশ দিয়েছেন এ মর্মে কোনো সহীহ হাদীস মূলত নেই। এ প্রসঙ্গে হাফেয ইবনুল কায়্যিম রাহঃ-এর একটি উক্তি উল্লেখ করা যায়, যাকে আমাদের আহাফি(আহলে হাদীস ফির্কার) বন্ধুরাও নিজেদের অনুকরণীয় ব্যক্তিত্ব বলে দাবি করে থাকেন। তিনি বলেছেন:ويذكر عن النبي صلى الله عليه وسلم أنه أمر أن يقرأ على الجنازة بفاتحة الكتاب ولا يصح إسنادهঅর্থ: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-থেকে উল্লেখ করা হয় যে, তিনি জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এর সনদ সহীহ নয়। -যাদুল মা‘আদ ১/৪৮৬মূলত জানাযার নামায সাহাবায়ে কেরাম মৌখিক বর্ণনার পরিবর্তে প্রায়োগিক পদ্ধতিতেই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি হাসিল করেছেন। পরবর্তীতে তা‘আমুল এবং তাওয়ারুছের মাধ্যমে তাবেয়ীগণ সাহাবা রাঃ থেকে তা হাসিল করেছেন। আর সাহাবা-তাবেয়ীগণ এবং খাইরুল কুরূনের ব্যাপক কর্মধারা সামনে রাখলে বুঝা যায় যে, তাঁদের অধিকাংশই জানাযার নামাযে সূরা ফাতিহা পড়তেন না। তবে কেউ ইচ্ছে করলে পড়তে পারবে । একটি সহীহ হাদীস মতে সূরা ফাতিহা পড়া সুন্নত। ইবাদতের মধ্যে শুধু নামাজ পড়ার জন্যই অজু করা ফরজ । অজু ছাড়া জানাজা হয়না । সে হিসাবে যানাজা হলো নামাজ । আবার নমাজের শর্ত হলো রুকু-সিজদা । যানাজায় রুকু -সিজদা নেই ও নরীর উপস্থিতি নেই। সেই হিসাবে জানাজা হলো মৃতের জন্য দোয়া । এখানে ইখতেলাফ বিদ্যমান । নিচে সাহাবীদের তারপর তাবেয়ীদের কিছু আছার উল্লেখ করা হলো–। (১) খলীফায়ে রাশেদ হযরত আলী ইবনে আবী তালিব রা.-এর আমল قال ابن أبي شيبة : حدثنا محمد بن فضيل عن العلاء بن المسيب عن أبيه عن علي أنه كان إذا صلى على ميت يبدأ يحمد الله ويصلى على النبي صلى الله عليه وسلم ثم يقول : اللهم اغفر لأحيائنا و أمواتنا وألف بين قلوبنا وأصلح ذات بيننا واجعل قلوبنا على قلوب خيارنا . অর্থ: হযরত আলী রা. থেকে বর্ণিত আছে যে, তিনি যখন কোনো মায়্যেতের জানাযার নামায পড়তেন তখন প্রথমে আল্লাহর প্রশংসা করতেন তারপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পড়তেন অতপর এই বলে দুআ করতেন : اللهم اغفر لأحيائنا وأمواتنا وألف بين قلوبنا وأصلح ذات بيننا واجعل قلوبنا على قلوب خيارنا. -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১১৪৯৪ এই বর্ণনার রাবীগণ সকলেই নির্ভরযোগ্য। এই আছর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হল যে, হযরত আলী রা. জানাযার নামাযে সূরা ফাতিহা পড়তেন না। (২) হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা.-এর আমল مالك عن نافع أن عبد الله بن عمر كان لا يقرأ في الصلاة على الجنازة অর্থ: নাফে রাহ. বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রা. জানাযার নামাযে (কুরআন) পড়তেন না। -মুয়াত্তা মালিক, হাদীস ৫২৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১১৫২২ এই আছরটিও বিশুদ্ধতম সনদে বর্ণিত। এখানেও স্পষ্টভাবে বলা হল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. জানাযার নামাযে কুরআন পড়তেন না। (৩) হযরত আবু হুরায়রা রা.-এর আমল এবং তালীম ما لك عن سعيد بن أبي سعيد المقبري عن أبيه أنه سأل أبا هريرة كيف تصلي على الجنازة؟ فقال أبو هريرة أنا لعمر الله أخبرك أتبعها من أهلها فإذا وضعت كبرت وحمدت الله وصليت على نبيه ثم أقول اللهم إنه عبدك وابن عبدك وابن أمتك كان يشهد أن لا إله إلا الله وأن محمدا عبدك ورسولك وأنت أعلم به اللهم إن كان محسنا فزد في إحسانه وان كان مسيئا فتجاوز عن سيئاته اللهم لا تحرمنا أجره ولا تفتـنا بعده. অর্থ: আবু সাঈদ মাকবুরী থেকে বর্ণিত, তিনি হযরত আবু হুরায়রা রা.-কে জিজ্ঞাসা করলেন, আপনি কীভাবে জানাযার নামায পড়েন? আবু হুরাইরা রা. বললেন, আল্লাহর কসম অবশ্যই আমি তোমাকে বলব। আমি মায়্যেতের (ঘর থেকে) পরিবারের সাথে আসি। অতপর যখন মায়্যেতকে রাখা হয় আমি তাকবীর দেই এবং আল্লাহর প্রশংসা করি। তারপর নবীর উপর দরূদ পড়ি। অতপর এই দুআ করি… اللهم। -মুয়াত্তা মালেক, হাদীস ৫২১; মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৬৪২৫; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১১৪৯৫ এই আছরেরও সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। এখান থেকেও বোঝা গেল, হযরত আবু হুরায়রা রা. জানাযার নামাযে কুরআন পড়তেন না। (৪) উবাদা ইবনে ছামিত রা.-এর ফরমান عن أبي هريرة أنه سأل عبادة بن الصامت عن الصلاة على الميت فقال أنا والله أخبرك تبدأ فتكبر ثم تصلي على النبي صلى الله عليه وسلم، وتقول اللهم إن عبدك فلانا كان لا يشرك بك شيئا، أنت أعلم به، إن كان محسنا فزد في إحسانه وإن كان مسيئا فتجاوز عنه، اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده. অর্থ: হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, তিনি উবাদা ইবনে ছামিত রা.-কে জানাযার নামায সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আল্লাহর কসম! অবশ্যই আমি তোমাকে বলব, তুমি সর্বপ্রথম তাকবীর দিয়ে নামায শুরু করবে। অতপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পড়বে এবং এই দুআ পড়বে … اللهم -সুনানে কুবরা বায়হাকী ৪/৪০ উল্লেখ্য : জানাযার নামাযে ফাতিহা পাঠ প্রমাণ করার জন্য গাইরে মুকাল্লিদ বন্ধুগণ হযরত উবাদা ইবনে ছামিত রা.-এর সূত্রে বর্ণিত এ প্রসিদ্ধ হাদীস উদ্ধৃত করে থাকেন- لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. ‘যে ফাতিহাতুল কিতাব পড়েনি তার নামায নেই।’-সহীহ বুখারী, হাদীস ৭৫৬ অথচ উপরোক্ত বর্ণনায় পাওয়া গেল যে, স্বয়ং উবাদা ইবনুস সামিত রা.-ই জানাযার নামায ফাতিহা ছাড়া পড়ার নিয়ম জানতেন ও মানতেন। সাহাবী আবু হুরায়রা রা.-এর প্রশ্নের উত্তরে তিনি এই নিয়মেরই উল্লেখ করেছেন। আবু হুরায়রা রা.-ও এ নিয়ম জানতেন ও মানতেন। ইতিপূর্বে তাঁর বিবরণও উল্লেখিত হয়েছে। আবু হুরায়রা রা. থেকেও সহীহ মুসলিমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদীস বর্ণিত হয়েছে- لا صلاة إلا بقراءة (কুরআন) পড়া ছাড়া নামায নেই। -সহীহ মুসলিম, হাদীস ৩৯৬ এর পরিষ্কার অর্থ এই যে, তাঁরা ‘সালাতুল জানাযা’কে এই হাদীসের বিধানের অন্তর্ভুক্ত মনে করেন না। বরং এ পর্যন্ত উল্লেখিত বড় বড় মনীষী সাহাবীর কর্ম ও সিদ্ধান্ত এবং মুসলিম জাহানের বড় বড় কেন্দ্রগুলোর প্রতিষ্ঠিত কর্মধারাও একথাই প্রমাণ করে যে, ‘সালাতুল জানাযা’ উপরোক্ত হাদীসের নির্দেশনার আওতাভুক্ত নয়। সুতরাং এ হাদীসকে সালাতুল জানাযার ক্ষেত্রে প্রয়োগ করা শুধু দলীলহীন প্রয়োগ নয়; দলীলবিরোধী প্রয়োগ বটে। সালাতুল জানাযার হাকীকত হচ্ছে এটি দুআ। মাইয়েতের জন্য দুআ। একারণে দুআর ভূমিকা হিসেবে ‘ছানা’ (আল্লাহর প্রশংসা) ও ‘সালাত’ (দরূদ) পাঠ করা হয়। ইমাম মালিক রাহ. বলেছেন- إنما هو الدعاء ‘এ তো দুআ’-আল মুদাওওয়ানা ১ : ২৫১ আর সালাতুল জানাযা যে সাধারাণ সালাতের মতো নয় এ তো বলাই বাহুল্য। এতে রুকু-সিজদা নেই, কা’দা-তাশাহহুদ নেই। সুতরাং একে সাধারণ সালাতের মধ্যে কীভাবে শামিল করা যায়? এ প্রসঙ্গে বিখ্যাত তাবেয়ী আবুল আলিয়া রাহ.-এর একটি বাণী মনোযোগের দাবিদার। আবুল মিনহাল বলেন- سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ عَنِ الْقِرَاءَةِ فِي الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ فَقَالَ: “مَا كُنْتُ أَحْسَبُ أَنَّ فَاتِحَةَ الْكِتَابِ تُقْرَأُ إِلَّا فِي صَلَاةٍ فِيهَا رُكُوعٌ وَسُجُودٌ” আমি আবুল আলিয়া রাহ.-কে সালাতুল জানাযায় ফাতিহা পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি (আশ্চর্য হয়ে) বললেন, আমার তো ধারণাও ছিল না যে, ফাতিহাতুল কিতাব রুকু-সিজদা বিশিষ্ট সালাত ছাড়া অন্য কোনো সালাতে পড়া হবে?! -আলমুসান্নাফ, ইবনে আবী শাইবা ১১৫২৪ আবুল আলিয়া রাহ. প্রথম সারির তাবেয়ীগণের অন্তর্ভুক্ত। বিশুদ্ধ মত অনুসারে ৯৩ হিজরীতে তাঁর ইন্তিকাল। (তাহযীবুল কামাল ও তাহযীবুত তাহযীব) বিখ্যাত হানাফী ফকীহ আল্লামা কাসানী রাহ. (মৃত্যু ৫৮৭ হি.) এ বাস্তবতা এভাবে বর্ণনা করেছেন- وَقَوْلُهُ عَلَيْهِ السَّلَامُ “لَا صَلَاةَ إلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ” وَلَا صَلَاةَ إلَّا بِقِرَاءَةٍ لَا يَتَنَاوَلُ صَلَاةَ الْجِنَازَةِ؛ لِأَنَّهَا لَيْسَتْ بِصَلَاةٍ حَقِيقَةً إنَّمَا هِيَ دُعَاءٌ وَاسْتِغْفَارٌ لِلْمَيِّتِ، أَلَا تَرَى أَنَّهُ لَيْسَ فِيهَا الْأَرْكَانُ الَّتِي تَتَرَكَّبُ مِنْهَا الصَّلَاةُ مِنْ الرُّكُوعِ وَالسُّجُودِ إلَّا أَنَّهَا تُسَمَّى صَلَاةً لِمَا فِيهَا مِنْ الدُّعَاءِ، وَاشْتِرَاطُ الطَّهَارَةِ، وَاسْتِقْبَالُ الْقِبْلَةِ فِيهَا لَا يَدُلُّ عَلَى كَوْنِهَا صَلَاةً حَقِيقِيَّةً كَسَجْدَةِ التِّلَاوَةِ؛ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ‘লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব’ ও‘লা সালাতা ইল্লা বি কিরাআ’ সালাতুল জানাযাকে শামিল করে না। কারণ মূলত তা ‘সালাত’ নয়। মাইয়েতের জন্য দুআ ও ইস্তিগফার। লক্ষ করুন, যে সকল ‘রোকন’ দ্বারা সালাত যেমন রুকু-সিজদা, তা-ই তো এতে নেই। একে ‘সালাত’ বলা হয় কারণ তা দুআ। আর পবিত্রতা ও কিবলামুখী হওয়া জরুরি হওয়ার দ্বারা তা হাকীকী সালাত হওয়া প্রমাণ হয় না। কারণ ওগুলো তো তিলাওয়াতের সিজদাতেও জরুরি। -বাদায়েউস সানায়ে ১ : ৩১৪ উপরের আলোচনায় আমরা বেশ কয়েকজন সাহাবীর আছার উল্লেখ করলাম যারা জানাযার নামাযে সূরা ফাতিহা পড়তেন না। এটিই ছিল সাহাবা-যুগের সাধারণ আমল। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.-এর একটি বক্তব্য সম্পর্কেও কিছু আলোচনা করা দরকার, যা গায়রে মুকাল্লিদ বন্ধুরা তাদের ‘দলীল’ হিসেবে উল্লেখ করে থাকেন। আছরটি এই- عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ قَالَ: لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ ত্বলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আওফ রাহ. বলেন- আমি ইবনে আব্বাস রা.-এর পেছনে জানাযার নামায আদায় করেছি। নামাযে তিনি সূরা ফাতিহা পড়েছেন। (নামায শেষে) বলেছেন, (আমি ফাতিহা পড়েছি) যাতে লোকেরা জানতে পারে যে, এটা সুন্নাহ। -সহীহ বুখারী, হাদীস ১৩৩৫ এ প্রসঙ্গে প্রথম কথা এই যে, স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে ফাতিহা ছাড়া সালাতুল জানাযার নিয়ম বর্ণিত হয়েছে। তাবেয়ী আবু হামযা রাহ. বলেন- قلت له : كيف أصلي في الكعبة؟ আমি তাঁকে (ইবনে আব্বাস রা.- কে) জিজ্ঞাসা করলাম, কা‘বার ভিতরে নামায কীভাবে পড়ব? তিনি উত্তরে বললেন- كما تصلي في الجنازة تسبح وتكبر ولا تركع ولا تسجد ثم عند أركان البيت سبح وكبر وتضرع واستغفر، ولا تركع ولا تسجد যেভাবে সালাতুল জানাযা পড়; তাসবীহ পড়বে, তাকবীর দিবে, তবে রুকু-সিজদা করবে না। এরপর বাইতের রোকনগুলোর কাছে তাসবীহ করবে, তাকবীর দিবে, রোনাযারি করবে ও ইস্তিগফার করবে। তবে রুকু করবে না ও সিজদা করবে না। -ফতহুল বারী শরহু সহীহিল বুখারী ৩ : ৪৬৯ এ বর্ণনার সনদ সহীহ। লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. কুরআন তিলাওয়াতের উল্লেখ করেননি। এখানে মনে রাখতে হবে যে, ইবনে আব্বাস রা. কা‘বার ভিতরে নামায পড়াকে মাকরূহ মনে করতেন। তিনি মনে করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কা‘বার ভিতরে নামায পড়া বিষয়ে যে বর্ণনাগুলো আছে তাতে ‘সালাত’ অর্থ দুআ, নামায নয়। দ্বিতীয় কথা এই যে, ইতিপূর্বে উল্লেখিত সহীহ রেওয়ায়েতসমূহ থেকে জানা যায় যে, জানাযার নামাযে আল্লাহর হামদ-ছানা ও দুআ করা কর্তব্য। তবে এর জন্য কোনো দুআ-কালাম নির্ধারিত করে দেওয়া হয়নি। সুতরাং কেউ যদি সূরা ফাতিহার দ্বারা আল্লাহর হামদ ও দুআ করেন একে বিদআত বলার সুযোগ নেই। সাহাবায়ে কেরামের কারো কারো থেকে বর্ণিত ফাতিহা-পাঠের এ ব্যাখ্যাও হতে পারে। তাহলে সালাফের যুগ থেকে চলে আসা মুসলিম জাহানের সাধারণ কর্ম-ধারা ও বড় বড় মনীষী সাহাবীর কর্ম ও সিদ্ধান্তের সাথে তাদের কর্মের কোনো সংঘাত থাকে না। ইমাম তাহাবী রাহ. বলেছেন- لعل قراءة من قرأ الفاتحة من الصحابة كان على وجه الدعاء لا على وجه التلاوة. সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ যে ফাতিহা পাঠ করেছেন বলে পাওয়া যায় সম্ভবত সেটি ছিল দুআ হিসেবে, কুরআন তিলাওয়াত হিসেবে নয়। -উমদাতুল ক্বারী ৮/১৪১ আল্লামা ইবনে বাত্তাল রাহ. বলেন- وَمِمَّنْ كَانَ لَا يقْرَأ فِي الصَّلَاة على الْجِنَازَة وينكر: عمر بن الْخطاب وَعلي بن أبي طَالب وَابْن عمر وَأَبُو هُرَيْرَة، وَمن التَّابِعين: عَطاء وطاووس وَسَعِيد بن الْمسيب وَابْن سِيرِين وَسَعِيد بن جُبَير وَالشعْبِيّ وَالْحكم، وَقَالَ ابْن الْمُنْذر: وَبِه قَالَ مُجَاهِد وَحَمَّاد وَالثَّوْري، وَقَالَ مَالك: قِرَاءَة الْفَاتِحَة لَيست مَعْمُولا بهَا فِي بلدنا فِي صَلَاة الْجِنَازَة، যাঁরা জানাযায় ফাতিহা পড়তেন না, বরং ইনকার করতেন, তাঁদের কয়েকজন হলেন- ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, ইবনে ওমর, আবু হুরাইরা রা.। আর তাবেঈগণের মাঝে তাঁদের কয়েকজন হলেন- আত্বা, তা‘উস, সাঈদ ইবনুল মুসায়্যিব, ইবনে সিরীন, সাঈদ ইবনে জুবায়ের, শা‘বী, হাকাম রহ. প্রমুখ। ইবনুল মুনযির রাহ. বলেছেন, একই মত পোষণ করেছেন মুজাহিদ, হাম্মাদ ও সুফইয়ান ছাওরী রাহ.। ইমাম মালেক রাহ. বলেছেন, জানাযায় ফাতিহা পড়ার ওপর আমাদের শহরে (মদীনা) আমল করা হয় না। (উমদাতুল কারী, ৮ : ১৩৯) এমনকি প্রায় প্রত্যেক ইসলামী শহরের বড় বড় তাবেয়ী মনীষীও জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার প্রবক্তা ছিলেন না। (১) মদীনা মুনাওয়ারার বিখ্যাত তাবেয়ী প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহ সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রা.-কে জিজ্ঞাসা করা হল, জানাযার নামাযে কি (কুরআন) পড়া আছে? তিনি বললেন, ‘জানাযার নামাযে (কুরআন) পড়া নেই।’ -মুসান্নাফে ইবনে আবী শাইবা ১১৫৩২ (২) মক্কা মুকাররমার বিখ্যাত তাবেয়ী প্রায় দুশো সাহাবীর সাহচর্যধন্য মুহাদ্দিস আতা ইবনে আবী রাবাহ রাহ. জানাযার নামাযে কুরআন পড়ার বিষয়টিকে অস্বীকার করতেন। -মুসান্নাফে ইবনে আবী শাইবা ১১৫২৯ (৩) কুফা নগরীর বিখ্যাত তাবেয়ী প্রায় পাঁচশ সাহাবীর সাক্ষাতধন্য প্রসিদ্ধ হাদীস বিশারদ ইমাম আমের ইবনে শারাহীল আশশা‘বী রাহ. বলেন, ‘জানাযার নামাযে (কুরআন) পড়া নেই’। -মুসান্নাফে ইবনে আবী শাইবা ১১৫২৮ শা‘বী রাহ. আরো বলেন, ‘জানাযার নামাযের প্রথম তাকবীরে আল্লাহর প্রশংসা করবে, দ্বিতীয় তাকবীরের পরে দরূদ পড়বে, তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দুআ করবে, চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে’। -মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৬৪৩৪; মুসান্নাফে ইবনে আবী শাইবা ১১৪৯৬ কুফা-নগরীর আরেক তাবেয়ী ইমাম ইবরাহীম নাখায়ী রাহ. থেকেও এ নিয়ম বর্ণিত হয়েছে- قَالَ مُحَمَّدٌ وَأَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، قَالَ: الْأُولَى: الثَّنَاءُ عَلَى اللَّهِ، وَالثَّانِيَةُ: صَلَاةٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالثَّالِثَةُ: دُعَاءٌ لِلْمَيِّتِ، وَالرَّابِعَةُ: سَلَامٌ تُسَلِّمُ. قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ. وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ. ইমাম মুহাম্মাদ রাহ. সুফইয়ান ছাওরী হতে, তিনি আবু হাশেম হতে, তিনি ইব্রাহীম নাখাঈ রাহ. হতে বর্ণনা করেন, তিনি বলেন, প্রথম: আল্লাহ তা‘আলার প্রশংসা করা (ছানা পড়া)। দ্বিতীয়: রাসূল সাল্লাল্লাহু আলাআহি ওয়াসাল্লাম-এর ওপর দরূদ পড়া। তৃতীয়: মায়্যেতের জন্য দু‘আ করা। চতুর্থ: সালাম (ফিরিয়ে শেষ করা)। ইমাম মুহাম্মাদ রাহ. বলেন, আমরা এটাই গ্রহণ করি। আর এটাই ইমাম আবু হানীফা রাহ.-এর মত। (ইমাম মুহাম্মাদ রাহ., আল-আছার, ২৩৮) (৪) বসরা নগরীর বিখ্যাত তাবেয়ী প্রসিদ্ধ মুহাদ্দিস মুহাম্মাদ ইবনে সীরীন রাহ. জানাযার নামাযে (কুরআন) পড়তেন না। -মুসান্নাফে ইবনে আবী শাইবা ১১৫২৩; মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৬৪৩২ (৫) ইয়ামানের বিখ্যাত তাবেয়ী প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহ তাউস রাহ.-ও জানাযার নামাযে (কুরআন) পড়ার বিষয়টিকে অস্বীকার করতেন। -মুসান্নাফে ইবনে আবী শাইবা ১১৫২৯ উল্লেখ্য, ইসলামী উলূমের দুই মারকায মাদীনা মুনাওয়ারা এবং কুফা নগরীতে জানাযার নামাযে কুরআন পড়ার কোনো প্রচলন ছিল না। মাদীনাবাসীর আমল ইমাম মালিক রাহ. বলেন, ليس ذلك بمعمول به ببلدنا إنما هو الدعاء، أدركت أهل بلدنا على ذلك. অর্থ: জানাযার নামাযে (কুরআন) পড়ার কোনো প্রচলন আমাদের এ শহরে (মাদীনায়) নেই। জানাযা হল দুআ করা। আমি আমার শহরের অধিবাসীদের এর উপরেই পেয়েছি। -আল মুদাওয়ানাতুল কুবরা ১/১৬৭ কুফাবাসীর আমল ইমাম তিরমিযী রাহ. বলেন, وقال بعض أهل العلم : لا يقرأ في الصلاة على الجنازة إنما هو الثناء على الله والصلاة على نبيه صلى الله عليه وسلم والدعاء للميت وهو قول الثوري وغير واحد من أهل الكوفة. অর্থ: আর কতক আহলে ইলম বলেন : ‘জানাযার নামাযে (কুরআন) পড়া হবে না এ তো শুধু আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ এবং মাইয়েতের জন্য দুআ। এটা সুফিয়ান ছাওরী রাহ. এবং কুফার একাধিক মনীষীর কওল-অভিমত। -জামে তিরমিযী ১০১১ নং হাদীসের অধীনে উপরের আলোচনায় আমরা বেশ কয়েকজন সাহাবী ও তাবেয়ীর আছর উল্লেখ করলাম যারা কেউই জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার প্রবক্তা নন। সেই সাথে এটাও জানতে পারলাম যে, ইসলামের দুই কেন্দ্রভ‚মি মদীনা মুনাওয়ারা এবং কুফা নগরীতে জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার কোনো প্রচলন ছিল না। এতদসত্তে¡ও আমাদের গাইরে মুকাল্লিদ বন্ধুদের এই কথা বলা যে, ‘সূরা ফাতিহা ছাড়া জানাযার নামায হয় না’- বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। এটা ঠিক যে, ইবনে আব্বাস রা.সহ দু’একজন সাহাবী জানাযার নামাযে সূরা ফাতিহা পড়েছেন। কিন্তু ‘সূরা ফাতিহা না পড়লে জানাযার নামায হয় না’ এমন কোনো ফাতোয়া তাঁরা দিয়েছেন বলে আমাদের জানা নেই। ঐ বন্ধুদের ব্যাপারে আমাদের অনুযোগ এটিই যে, তাঁরা সাহাবা-যুগ থেকে চলে আসা একাধিক পদ্ধতি সম্বলিত বিষয়গুলোতে একটি পদ্ধতিকে গ্রহণ করেন এবং অন্য পদ্ধতিকে বাতিল, ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। অথচ জানাযার নামাযে সূরা ফাতিহা না পড়ার নিয়ম খাইরুল কুরূন তথা সাহাবা-তাবেয়ীযুগে ব্যাপকভাবে চর্চিত ও অনুসৃত ছিল। মদীনা মুনাওয়ারা এবং কুফা নগরীতে সূরা ফাতিহা পড়ার কোনো প্রচলনই ছিল না। এতে বোঝা যায় জানাযার নামাযে সূরা ফাতিহা না পড়ার নিয়মটিই অধিক শক্তিশালী।
একদিন একটি কুকুর (প্রচন্ড পিপাসায় অস্থিরভাবে) চারদিকে ঘুরছিল। কুকুরটির পিপাসায় মরে যাবার উপক্রম হয়েছিল। এমন সময় বনী ইসরাইলের এক ব্যাভিচারীনী নারী তাকে দেখতে পেল। সে নিজের মোজা খুলে কুয়া থেকে পানি তুলে কুকুরটিকে পান করালো এবং এ জন্যে তাকে ক্ষমা করে দেয়া হলো ( সহীহ মুসলিম)। ইবনে উমার রাঃহতে বর্ণিত, রাসূলুল্লাহ সাঃবলেছেন, ‘‘এক মহিলাকে একটি বিড়ালের জন্য শাস্তি দেওয়া হয়েছে। সে তাকে বেঁধে রেখেছিল এবং অবশেষে সে মারা গিয়েছিল, পরিণতিতে মহিলা তারই কারণে জাহান্নামে প্রবেশ করল। সে যখন তাকে বেঁধে রেখেছিল, তখন তাকে আহার ও পানি দিত না এবং তাকে ছেড়েও দিত না যে, সে কীট-পতঙ্গ ধরে খাবে।’’ [সহীহুল বুখারী ২৩৬৫, ৩৩১৮, ৩৪৮২,মুসলিম ২২৪২, ]মুহাম্মাদ ইবনু রাফি ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ)থেকে বর্ণিত যে, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)বলেছেনঃ এক ব্যক্তি তার নিজের প্রতি যুলম করেছে। এরপর মৃত্যুমুখে পতিত হয়ে সে তার সন্তানদেরকে অসিয়্যাত করল এবং বলল, আমি মরে যাওয়ার পর তোমরা আমাকে আগুনে পূড়িয়ে ছাইকে উত্তমরুপে পিষবে। তারপর আমাকে সমুদ্রের মাঝে বায়ুতে উড়িয়েদিবে। আল্লাহর কসম! আল্লাহ যদি আমাকে পান, তবে অবশ্যই তিনিআমাকে এমন শাস্তি দিবেন, যা তিনি আর কাউকে দেননি।রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ সন্তানগণতার সাথে অনুরুপ আচরণ করল। এরপর আল্লাহ তা’আলা মাটিকেবললেন, তুমি তার যে ছাই গ্রাস করেছ তা একত্রিত করে দাও। ফলেসে সোজা দাড়িয়ে গেল। এ সময় আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, একাজ করার ব্যাপারে কিসে তোমাকে অনুপ্রাণিত করেছে? উত্তরেসে বলল, আপনার ভয়ে। তারপর এ কথার বিনিময়ে আল্লাহ তাকেক্ষমা করে দেন। অপর এক সুত্রে আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত।রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ কোন একস্ত্রীলোক বিড়ালের কারণে জাহান্নামে প্রবেশ করেছে। সেবিড়ালটি বেঁধে রেখেছিল; কিন্তু তাকে কোন খাদ্য প্রদান করেনিএবং জমি থেকে কীট পতঙ্গ খাবার জন্য তাকে ছেড়েও দেয়নি।এমনিভাবে বিড়ালটি মরে যায়।.যুহরী (রহঃ) বলেন, উপরোক্ত হাদীস দুটো এ জন্যই বয়ান করাহয়েছে, যেন মানুষ আমল বর্জন করে আল্লাহর উপর নির্ভর করে বসেনা থাকে এবং যেন মানুষ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ না হয়েযায়। (সহিহ মুসলিম৬৭২৮) জনৈক ব্যক্তি একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে তার খুব তৃষ্ণা লাগল। এমনি অবস্থায় সে একটি (অগভীর) কূয়া দেখতে পেল। লোকটি তাতে নেমে পানি পান করে বেরিয়ে এসে দেখল, একটি কুকুর পিপাসায় অস্থির হয়ে জিহ্বা বের করছে এবং ভিজামাটি চাটছে। লোকটি ভাবল, আমি যেমন পিপাসার্ত হয়েছিলাম, তেমনি এ কুকুরটিও পিপাসায় কাতরাচ্ছে। তাই সে কুয়ায় নেমে তার মোজায় পানি ভরে নিজের মুখ দিয়ে ধরে কুয়া থেকে উঠে এল। তারপর সে কুকুরটিকে পানি পান করিয়ে তাকে তৃপ্ত করল। এতে আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করলেন এবং তার গুনাহসমূহ মাফ করে দিলেন। (সহীহ বুখারী, সহীহ মুসলিম) রাসূল(সাঃ) বলেন, ‘আমি জান্নাতে একজন পুরুষকে খুশিতে গড়াগড়ি খেতে দেখেছি, কারণ সে চলার পথের একটা গাছ কেটে ফেলেছিল যা মুসলিমদের কষ্ট দিত।’ একবার একজন মানুষ হাটছিল। পথিমধ্যে সে গাছের একটা কাটা দেখতে পেল। লোকটা মনে মনে বলল, ‘আমি এই কাটাটা সরিয়ে ফেলব,হতে পারে এটা কোন মুমিন ব্যক্তিকে কষ্ট দিতে পারে।’ শুধু এই ভাল কাজটির কারণে আল্লাহ তাঁকে জান্নাতে প্রবেশ করালেন। উহুদ যুদ্ধের দিন। মুসলিমরা মারাত্নকভাবে বিপর্যস্ত। মুসলিমরা উহুদ পাহাড়ে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। রাসূল(সাঃ) এতোটাই আহত, ক্লান্ত ও বিপর্যস্ত ছিলেন যে উনার পক্ষে পাহাড়ে উঠা সম্ভব হচ্ছিল না। তালহা ইবনে উবাইদা(রাঃ) এটা দেখতে পেলেন, এবং রাসূল(সাঃ) কে কাঁধে তুলে নিলেন। রাসূল(সাঃ) যখন তালহা(রাঃ) এর কাঁধে পা দিলেন, তিনি বললেন, ‘তালহা নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিল।’ এখানে পাঁচটি আলাদা ঘটনা উল্লেখ করা হয়েছে, পাঁচজন আলাদা লোক সম্পর্কে, যেগুলো পাঁচটি আলাদা সময়ে হয়েছিল। কিন্তু পাঁচটি ঘটনার একটা কমন থিম রয়েছে। সেটা হচ্ছে- জান্নাতে যাবার উপায় সবসময়ই আমাদের কাছে যেরকম মনে হয় তা নাও হতে পারে। একইভাবে যেসব কাজগুলো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তা যে খুব বড় কিছু হবে এমন ও কথা নেই। সেই পতিতা মেয়ে কি স্বপ্নেও ভাবতে পেরেছিল যে শুধু একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার সকল গুনাহ মাফ হবে? যে লোকটা পথ থেকে কাঁটা সরিয়েছিল সেও হয়তো ভুলেও ভাবেনি যে এই কাজের কারণেও ঐ দিনটা তার সবচেয়ে খুশীর দিন হবে, কারণ ঐ দিনেই তার গুনাহ মাফ করে দেয়া হয়েছিল। সে হয়তো এই দিনটা সম্পর্কে ভুলেও গিয়েছিল, কিন্তু আল্লাহর কাছে এই কাজটা অনেক বড় ছিল যার কারণে তার গুনাহ মাফ করে দেয়া হয়েছিল। তালহা(রাঃ) ও হয়তো কখনো ভাবেননি শুধু রাসূল(সাঃ) কে কাঁধে তুলে নেয়ার কারণেই আল্লাহ তাকে জান্নতে প্রবেশ করাবেন। তাই অনেক সময়ই এমন হয় যে, আমাদের চোখে যে কাজগুলি খুব ছোট সে কাজগুলির কারণেই আমাদের গুনাহ মাফ হয়ে যায়। এটা তখনই হয় যখন আল্লাহ আমাদের কাজের মাঝে ‘Sincerity’ লক্ষ্য করেন। কিয়ামতের দিন একজন লোকের ভালো ও খারাপ কাজের হিসাব নেয়া হবে। একপাশে ভালো কাজ আর আরেকপাশে খারাপ। তার খারাপ কাজগুলো এতোই যে সেগুলোর জন্য বইয়ের উপর বই স্তূপ হয়ে যাবে। দিগন্তের যেখানেই তাকানো যাবে সেখানেই তার এই খারাপ আমলনামার কিতাব দেখা যাবে। আকাশের নীচে যত গুনাহ করা যায়, তার সবই এই লোকটা করেছে। ৯৯ টা কিতাব খোলা হবে, যেগুলোর প্রত্যেকটার আকার এতোটাই বড় হবে, যতদূর দুচোখ যায় তা দেখা যাবে । এই কাজগুলো মীযানের একপাশে রাখা হবে। পাপের ভারে তা একেবারে নীচে নেমে আসবে। আল্লাহ তাঁকে জিজ্ঞেস করবেন, ‘তোমার কি কোন অজুহাত আছে?’ লোকটা জবাব দিবে, ‘না! আমার কোনই অজুহাত নেই।’আল্লাহতায়ালা জিজ্ঞেস করবেন, ‘তোমার কি এমন কোন ভাল কাজ আছে যা আমি অপরপাশে যোগ করিনি?’ লোকটি জবাব দিবে, ‘না! আমি নিজেকে জানি(আমি জানি আমি আসলে কি করেছি)’ এই মুহূর্তে এটা পরিষ্কার হয়ে যাবে যে লোকটা জাহান্নামে যাচ্ছে। আল্লাহতায়ালা তখন বলবেন, ‘আমি হচ্ছি সবচেয়ে ন্যায় বিচারক। একটা ভালো কাজ আছে যেটা তুমি ভুলে গেছ।’ তখন একটা ছোট্ট বই, অনেকটা ছোট্ট কার্ডের মত আনা হবে, যেটার মাঝে এই বাক্য লিখা থাকবে- ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লালাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।’ লোকটা বলবে, ‘এই ছোট্ট বই, অপরপাশের পাহাড়সম গুনাহ মোকাবেলায় কি আর করতে পারবে?’ আল্লাহ তখন বলবেন, ‘এটা অবশ্যই অপরপাশে রাখতে হবে, কারণ আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক।’ তাই ফেরেশতারা এই ছোট্ট বইটা ডানপাশে রাখবে আর তখন ডানপাশের স্কেলটা একদম নীচে নেমে আসবে আর অপরপাশের গুনাহসমূহ একদম আকাশে উড়ে যাবে। আর তাই লোকটাকে জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূল(সাঃ) বললেন, ‘আল্লাহতায়ালার নাম থেকে কোন কিছুই অধিক ভারী নয়।’ তার মানে কি এই যে, আমরা আমাদের জীবনে যত ইচ্ছা খারাপ কাজ করব আর শুধু শাহাদাহর কারনে আমাদের গুনাহ মাফ করে দেয়া হবে? এর উত্তর দিয়েছেন ইমাম ইবনে তাইয়িমাহ (রহঃ) তাঁর বই ‘মিনহাজুস সুন্নাহ ওয়ান নববী’তে । তিনি বলেন, ‘কারণ এই লোকটা ‘লা ইলাহা ইল্লালাহ’ অনেক একাগ্রতার সাথে বলেছিল, তাই তাঁর গুনাহ মাফ করা হয়েছিল। আমরা জানি কিয়ামতের দিন এমন অনেক মুসলিম থাকবে যারা অনেক কবীরা গুনাহ করেছে আর তারা ‘লা ইলাহা ইল্লালাহ’ ও বলেছে কিন্তু তাদের গুনাহ মাফ করা হবে না, বরং তাদের জাহান্নামে প্রবেশ করানো হবে।’ তাহলে কি এখানে কন্ট্রাডিকশন রয়েছে। না! বরং পূর্বোক্ত লোক ‘লা ইলাহা ইল্লালাহ’ তাঁর অন্তর দিয়ে বলেছিলে আর এতে অনেক ‘Sincerity’ ছিল। আর এই কারণেই ভালো কাজটি আমলনামায় এতো ভারী ছিল। ইবনে তাইয়িমাহ(রহঃ) আরো বলেন, ‘যখন সেই পতিতা কুকুরটাকে পানি পান করিয়েছিল তখন শুধু এই পানি পান করানোর কারণেই তাঁর সকল গুনাহ মাফ করা হয়নি। সব পতিতা যদি কুকুরকে পানি পান করায় তাহলে কি তাদের গুনাহ মাফ করে দেয়া হবে? কখনোই না! বরং এই মহিলার গুনাহ মাফ করা হয়েছিল কারণ তাঁর হৃদয়ে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ছিল, আর সে তাঁর কাজে ছিল অসম্ভব ‘sincere’। ইসলামে কখনোই বাহ্যিকতা দেখে আমল বিচার করা হয় না, বরং তা বিচার করা হয় অন্তরের একাগ্রতা দিয়ে। শায়খ মুহাম্মাদ মুখতার আল শানকিতি কে কমবেশী সবাই চিনেন। তিনি খুব বিখ্যাত। তিনি শুক্র-শনিবারে মসজিদুল নববীতে দরস দেন। Ustadh Ali hammuda একটি ঘটনা বর্ণনা করেছেন একজন তালীবুল ইলমের জবান থেকে। ঐ ছাত্র বলেছেন, ‘হে লোকসকল! তোমরা বিশ্বাস করবে না, আমি গত হাজ্জের মওসুমে কি দেখেছি! তখন আকাশে গনগণে সূর্য ছিল। আমি একজন লোককে দেখলাম যিনি রাস্তার একপাশে দাঁড়িয়ে মানুষকে অরেঞ্জ জুস দিচ্ছিলেন। তাঁর মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। তাঁকে কেউই চিনতে পারছিল না। আমি তাঁর চোখ দেখে বুঝতে পারলাম, আমি আগে কোথাও এই চোখ দুটি দেখেছি। আমি তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘শায়খ মুহাম্মদ! এটা কি আপনি?’ লোকটা মুখ ঘুরিয়ে নিল। আমি আবার এসে বললাম, ‘শায়খ মুহাম্মাদ আল শানিকিতি! এটা কি আপনি?’ তিনি তাঁর মুখের চাদর সরিয়ে ফেললেন। আর দেখা গেল এটা তিনিই। তখন শায়খ বললেন, ‘Oh my son! আমরা জানি না, আমাদের কোন ভাল কাজ আমাদের বাঁচাবে!’ তিনি কিন্তু বললেনি, ‘আমার ইউটিউব ভিডিও আছে, যেটার হাজার হাজার লাইক আছে, সেটাও আমাকে বাঁচাবে। তিনি এটাও বলেননি, ‘আমার ক্লাসে হাজার হাজার মানুষ উপস্থিত হয়, হয়তো এটাই আমার জন্য যথেষ্ট হবে।’ বরং আশা করেছেন, হয়তো এই ছোট্ট অরেঞ্জ জুসটাই তাঁকে বাঁচাবে যদি আল্লাহ তাঁর মাঝে ‘Sincerity’ দেখতে পান। ‘ সবশেষে আরেকটা ঘটনা উল্লেখ করছিঃআবু মুসা আল আশআরী(রহঃ) তাঁর মৃত্যুশয্যায় ছেলেকে বলেন, ‘Oh my son! সবসময় একজন লোক ও তাঁর পাউরুটির গল্পটা মনে রাখবে।’ গল্পটা এমন ছিলঃ একজন লোক ৭০ বছর টানা আল্লাহর ইবাদত করেছিলেন। তিনি সপ্তাহে একদিন বের হতেন, খাবার-পানীয় জোগাড় করতেন তারপর আবার ফিরে যেতেন। তো একবার তিনি খাবারের জন্য বের হলেন আর রাস্তার ধারে এক সুন্দরী মহিলাকে দেখতে পেলেন। শয়তান তাঁকে ওয়াসওয়াসা দিল। লোকটা মহিলার সাথে যোগাযোগ করল। আর এভাবে সে ৭ রাত মহিলার সাথে একটানা জিনায় লিপ্ত হয়ে পড়ল। ৭ দিন পর যখন লোকটার মন থেকে পাপের মেঘ দূর হয়ে পড়ল, লোকটা বুঝতে পারল সে কত বড় খারাপ কাজ করেছে। সে মহিলার ঘর থেকে বের হয়ে গেল। আর প্রতি পদক্ষেপেই সে সিজদা দিতে থাকল। সে এভাবে হাঁটতে হাঁটতে একটি দোকানে গেল আর সেখানে ১২ জন যুবক ছিল। লোকটা সেখানে বসে পড়ল। এই ১২ জন যুবক প্রতিদিন এখানে বসত আর একজন পরহেজগার লোক তাদের খাবার পাঠাত। লোকটা তাদের ১২ টা পাউরুটি পাঠাত। ঘটনাক্রমে তাদের মাঝে আরেকজন যুক্ত হওয়ায় তারা ১৩ জন হয়ে গিয়েছিল। তাই রুটি বন্টনের সময় পূর্বোক্ত লোক না জেনে রুটি নেয়াতে একটা রুটি শর্ট পরে গেল। তাই একজন লোক রুটি পেল না। আর সে রুটিদানকারী লোকটাকে বলল, ‘আপনি কখনোই এমন করেননি।’লোকটা উত্তর দিল, ‘তুমি কি বলতে চাচ্ছ?’-‘আপনি আমাকে আজ রুটি দেননি।’-‘আমি ১২ টা রুটি দিয়েছি। তাই কেউ দুটো রুটি নিয়েছে কিনা জিজ্ঞেস করে দেখ।’দেখা গেল কেউই দুটি রুটি নেয়নি। তাই রুটিদানকারী লোকটি বলল, ‘তুমি আসলে আমাকে দোষ দিতে চাচ্ছ যে, আমি তোমার রুটি রেখে দিয়েছি। আমি আর কখনোই তোমাকে রুটি দিব না।’যে ব্যক্তি যিনা করে সেখানে উপস্থিত ছিল, সে এসব দেখতে পাচ্ছিল। আর তাঁর রুটিটার খুব প্রয়োজন ছিল। তারপরেও সে এগিয়ে গিয়ে যে রুটিটা পায়নি তাঁকে তা দিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। পরের দিন তাঁকে মৃত পাওয়া গেল। তাঁকে আল্লাহর সামনে উপস্থিত করা হলো। আর মীযান এনে তাঁর ভালো ও খারাপ কাজ মাপা হলো। তাঁর ৭০ বছরের ইবাদত একপাশে আর ৭ রাতের জিনাহ অপরপাশে রাখা হলো। আর ৭ রাতের জিনাই বেশী ভারী হলো। তারমানে কি লোকটা জাহান্নামে যাবে? আর তখন আরেকটা ভালো কাজ যুক্ত করা হলো। আর সেটা হচ্ছে সে মুহূর্তটা যখন সে রুটিটা দিয়ে দিয়েছিল তাঁর যথাযোগ্য প্রাপককে। শুধু এর কারণেই ভালো আমলসমূহ ভারী হয়ে একেবারে নীচে নেমে এল। ৭০ বছরের ইবাদত তাঁকে বাঁচাতে পারেনি বরং এক মুহূর্তের ‘Sincerity’ তাঁকে বাঁচিয়েছিল। কিয়ামতের দিন আমাদের জন্য অনেক সারপ্রাইজ থাকবে। আমরা হয়তো দেখব আমাদের অনেক ভালো কাজ মীযানের পাল্লায় তেমন ভারীই হচ্ছে না, কিন্তু ছোট ছোট কিছু ভালো কাজ অনেক ভারী হচ্ছে। আজীবন ধর্মীয় লেবাস পড়ে বড়াই করা লোকটার ভাগ্যে হয়তো জাহান্নাম জুটবে, অথচ সবার চোখে পাপী ও ঘৃণ্য লোকটা তাঁর এক মুহূর্তের ‘Sincerity’ এর মাধ্যমে আদায় করে নিয়েছে জান্নাত। তাই ছোট ছোট ভালো কাজ বা ছোট আমলগুলোর প্রতিও বড় আমলের মতই সমান যত্নবান হওয়া উচিৎ । বলা তো যায়না, বিচারের মাঠে কোন কাজের কেমন ওজন হবে? আল্লাহ চাইলে আমাদের পার্থিব জীবনের এক মুহূর্তের ছোট্ট কোনো ভালো কাজের বিনিময়েও জান্নাত দিতে পারেন ।
ঢাকার শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটটি (ICMH) সরকার, বিভিন্ন এনজিও এর অনুদান এবং প্রতিষ্ঠানের নিজস্ব আয় দিয়ে চলে। ইনস্টিটিউটটি স্বায়ত্তশাসন অধিকারও ভোগ করে। সম্প্রতি তারা ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ চালু করেছে। যাদের সন্তান মারা গেছে বা সন্তানকে খাওয়ানোর পরও যেসব মায়েদের বুকের দুধ অতিরিক্ত আছে তারা চাইলে সেই মিল্ক ব্যাংকে তা দান করতে পারবে। আর যাদের প্রয়োজন তারা সেখান থেকে তা নিতে পারবে। দেশে এই ধরনের বিষয় এটাই প্রথম। জ্ঞাত তথ্যানুসারে মুসলিম বিশ্বের কোথাও এ ধরনের কোনও মিল্কব্যাংক নেই। ওআইসি এর ইসলামি ধর্মীয় বিধান বিষয়ক বোর্ড ‘মাজমাউল ফিকহিল ইসলামী’ (International Islamic jurist of OIC) মিল্ক ব্যাংককে হারাম ঘোষণা করেছে। ইসলামি শরীয়াতের অন্যতম ভিত্তি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। মিল্ক ব্যাংক এই পদ্ধতিকে ধ্বংস করবে। বহু অজানা দুধ ভাই বোন হবে। যাদের মধ্যে বিয়ে হারাম। অথচ অজ্ঞাতেই বহু হারাম বিবাহ হওয়ার আশঙ্কা থাকবে। ফলত তাঁরা ঐক্যমতের ভিত্তিতে মিল্ক ব্যাংককে হারাম বলেছেন। ১। মিল্ক ব্যাংকে দুধ দান করা।২। মিল্ক ব্যাংক থেকে দুধ পান করানো।৩। মিল্ক ব্যাংক স্থাপন। এই সবকটিই হারাম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘তোমাদের জন্য নিষিদ্ধ (বিয়ের জন্য)… তোমাদের দুধ মাতা, দুধ বোন।’ – সূরা নিসা ২৩ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রক্তের সম্পর্কের ভিত্তিতে যেসব স্বজনেরা (বিয়ের জন্য) হারাম তদ্রূপ দুধপানের সম্পর্কের ভিত্তিতেও তারা হারাম।’ (বুখারী, মুসলিম) এর উপরই উম্মতের ইজমা। সুতরাং মিল্কব্যাংক গড়ে তোলার মত অনৈসলামিক, ঈমান বিধ্বংসী কোনও প্রজেক্ট মেনে নেওয়া যায় না৷ গণমাধ্যমের বরাতে জানা গেছে ‘বেসরকারি অনুদানে’ এবং ইন্সটিটিউটের নিজস্ব উদ্যোগে এই মিল্ক ব্যাংক গড়ে তোলা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক উদ্বোধন বাকি। সেই ‘বেসরকারি অনুদানের’ উৎসটা তারা জানায় নি। সেই উৎসটা জানা গেলে আরেকটু খোলাসা হওয়া যেত এই আপাত ‘মহৎকর্মের’ আড়ালে ইসলামী বিধানের বিরুদ্ধে এতবড়ো পদক্ষেপ ঠিক কাদের সহায়তায় শুরু। অবশ্যই এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এর বিরুদ্ধে নিজের ঈমানী তাগিদেই আমাদের আওয়াজ তুলতে হবে। ইসলামি বিধানের এইরকম অপনোদনের শুরু বাংলাদেশে থেকে হতে দেওয়া যায় না। আমার সবিনয় আর্জি, সরকার যেন অবিলম্বে এই ব্যাপারে হস্তক্ষেপ করে। কালবিলম্ব না করেই এটা বন্ধ করতে হবে। প্রয়োজনে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ রুখতে আইন প্রণয়ন করতে হবে। কোন এনজিও এই অর্থায়ন করেছে তাও জাতির কাছে খোলাসা করতে হবে। ওআইসির ফিকহি বোর্ড এটাকে নিষিদ্ধ করার পরও এ ধরনের উদ্যোগ সন্দেহজনক। ইন্সটিটিউট কর্তৃপক্ষকেও ‘মহৎ’ হওয়ার আড়ালে এই ধরনের হীন কীর্তির জন্য ক্ষমা চাইতে হবে।কপিড বাই#মরুচারী_মুসাফির
সাহাবী আবু সাঈদ খুদরী রাঃ বলেন যে, রাসুল সাঃ ইরশাদ করেছেন, শেষ যামানায় আমার উম্মতের মধ্যে হতে পূর্বের কোন দেশ( আরব থেকে পূর্বে ভারত) থেকে একটি জামাত দ্বীনের তাবলীগের নামে বের হবে, তারা কোরআন পাঠ করবে, তাদের কোরআন পাঠ তোমাদের কোরআন পাঠের তুলনায় খুবই সুন্দর হবে। কোরআনের প্রতি বাহ্যত তাদের ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতা দেখে মনে হবে যেন ওরা কোরআনের জন্য এবং কোরআনও ওদের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ওরা কোরআনের প্রতিটি আয়াতের ওপরে ঈমান রাখবে না এবং কোরআনের সবগুলো নির্দেশের উপর আমল করবে না। এই জামাতের অধিকাংশ লোক হবে অশিক্ষিত ও মূর্খ। যেমন – কোরআন ও হাদিসের জ্ঞানে হবে মূর্খ তেমন সাধারন জ্ঞানেও হবে মূর্খ। এই জামাতে যদি কোন শিক্ষিত লোক যোগদান করে তাহলে তার আচরন ও স্বভাব হয়ে যাবে জামাতে যোগদানকারী অন্যান্য মূর্খদের মত। মূর্খরা যেমন মূর্খদের আনুগত্য করবে তেমনি শিক্ষিত লোকটিও মূর্খদেরই আনুগত্য করবে। এই জামাতের বয়ান ও বক্তৃতায় থাকবে কেবল ফযিলাতের বয়ান। বিভিন্ন আমলের সর্বোচ্চ ফযিলাতের প্রমান বিহীন বর্ণনাই হবে তাদের বয়ানের বিষয়বস্তু। হে মুসলমানগন! ঐ জামাতের লোকদের নামায, রোযা অন্যান্য আমল এতই সুন্দর হবে যে, তোমরা তোমাদের নামায, রোযা ও আমল সমূহকে তাদের তুলনায় তুচ্ছ মনে করবে। এই জামাতের লোকেরা সাধারন মানুষকে কোরআনের পথে তথা দ্বীনের পথে চলার নামে ডাকবে, কিন্তু চলবে তারা তাদের তৈরী করা পথে। সত্য পথে ডাকলেও তারা কোরআনের পথে চলবে না। তাদের ওয়াজ ও বয়ান হবে মধুর মত, ব্যবহার হবে চিনির মত সুস্বাদু, তাদের ভাষা হবে সকল মিষ্টির চাইতে মিষ্টি। তাদের পোশাক পরিচ্ছদ ধরন-ধারন হবে খুবই আকর্ষনীয়, যেমন সুন্দর হরিণ তার দিকে মানুষের মন আকৃষ্ট করে। হরিণ শিকারী সুবর্ণ হরিণ দেখে হরিনের পেছনে যেমন ছুটতে থাকে তেমন সাধারন মানুষ তাদের মিষ্ট ব্যবহার, আমলের প্রদর্শনী ও সুমধুর কথা শুনে তাদের জামাতের দিকে ছুটতে থাকবে। তাদের অন্তর হবে বাঘের মত হিংস্র। বাঘের অন্তরে যেমন কোন পশুর চিৎকারে মমতা প্রবেশ করে না, তেমন কোরআন ও হাদিসের বানী যতই মধুর হোক তাদের অন্তরে প্রবেশ করবে না। তাদের কথাবার্তা আমল আচরন, বয়ান যেগুলি তারা তাদের জন্য নির্ধারন করে নিয়েছে, তার-ভিতরকার কোরআন সুন্নার বিরোধী আমলগুলি বর্জন করে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার জন্য যতবার কেউ কোরআন ও সুন্নাহ প্রদর্শন করুক বাঘের অন্তরে যেমন মমতা প্রবেশ করেনা তেমন তাদের অন্তরে কোরআন সুন্নাহর মমতা প্রবেশ করবে না। তাদের জামাতে প্রবেশ করার পর তাদের মিষ্টি ব্যবহারে মানুষ হবে মুগ্ধ, কিন্তু ঐ মনমুগ্ধ ব্যবহারের পেছনে জীবন ধংসকারী আর্সেনিকের মত ঈমান বিনষ্টকারী, ইসলামী মূল্যবোধ বিনষ্টকারী মারাত্মক বিষ বিরাজমান থাকবে। তাদের প্রশিক্ষন ধীরে ধীরে মানুষের অন্তর হতে আল্লাহপাক ও রসূল সাঃ এর আনুগত্যের প্রেরনা শেষ করে দিবে এবং জামাতের আমীরদের আনুগত্যের প্রতি মরনপন আকৃষ্ট করবে। আমীরগন দেখতে হবে খঁটি পরহেজগার দ্বীনদার ব্যক্তিদের মত, কিন্তু অন্তর হবে শয়তানের মত, কোরআন সুন্নাহর প্রতি বিদ্রোহী। আমীরগন যা করে যাচ্ছে তার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ কখনও কেউ ধরিয়ে দিলে কোনক্রমেই তা পরিবর্তন করতে প্রস্তুত হবে না। অর্থাৎ কোরআন হাদীস উপস্থাপন করার পর তারা কোরআন হাদীস দেখেও কোরআন হাদিস বর্জন করে মুরুব্বীদের কথা মানবে। কোরআন হাদিসের প্রতি তাদের অনীহা এতই তীব্র হবে যে, তারা অর্থসহ অর্থাৎ বুঝে কোরআন- হাদিস কখনই পড়বে না, পড়ানোও যাবে না বলে মন্তব্য করবে। (কারও ওয়াজ শুনবেনা তাদের দল ব্যতিত অন্য কারও বই পড়বেনা)। এই জামাতটি ইসলামের তাবলীগ করার কথা যতই বলুক কোরআন যত সুন্দরই পাঠ করুক, নামায রোযা যতই সুন্দর হোক, আমল যতই চমৎকার হোক, মূলতঃ ঐ জামাতটি ইসলাম বহির্ভূত হবে। (নবী ও সাহাবীদের ব্যাপারে ভুল আক্বিদার জন্য)। সাহাবাগণ {রাঃ} জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলুল্লাহ সাঃ, ঐ দলটি চিনার সহজ উপায় কি হবে? তা দয়া করে আমাদিগকে জানিয়ে দিন। তখন সাঃ বললেন, ইসলামের নামে এই ইসলাম বহির্ভূত জামাতটি চিনবার সহজ উপায় হল – (১) তারা যখন তালীমে বসবে, গোল হয়ে বসবে। (২) অল্প সময়ের মধ্যে এই জামাতের লোকদের সংখ্যা খুব বেশী হবে। (৩) এই জামাতের আমীর ও মুরুব্বীদের মাথা ন্যাড়া হবে। তারা মাথা কামিয়ে ফেলবে, এবং তা সুন্নত নামে চালিয়ে দিবে যদিও তা সুন্নত নয়। তীর ছুড়লে ঐ তীর আর কখনও ধনুকের দিকে যেমন ফিরে আসে না, তেমনই যারা এই জামাতে যোগদান করবে তারা কখনও আর সঠিক দ্বীনের দিকে ফিরে আসবে না। অর্থাৎ, এই জামাতকে সঠিক দ্বীনের পথে ফিরিয়ে আনার জন্য কোরআন হাদিস যত দেখান হোক, যত চেষ্টাই করা হোক না কেন দলটি সঠিক দ্বীনের পথে ফিরে আসবে না। এদের সাথে তোমাদের যেখানেই সাক্ষাত হোক, সংগ্রাম হবে তোমাদের অনিবার্য। এই সংগ্রাম যদি কখনও যুদ্ধে পরিণত হয় তাহলে তা থেকেও পিছ পা হবে না। এই সংগ্রামে বা যুদ্ধে যারা মৃত্যবরন করবে, তাদেরকে যে পুরস্কার আল্লাহপাক দান করবেন তা অন্য কোন নেক কাজে দান করবেন না। সুবহানাল্লাহ। প্রমানঃ (১) বুখারী আরবী দিল্লীঃ ২য় ভঃ পৃঃ ১১২৮, (২) বুখারী আরবী দিল্লীঃ ২য় ভঃ পৃঃ ১০২৪, ( ৩) মুয়াত্তা ইমাম মালেক, আরবী ১ম ভঃ পৃঃ ১৩৮, ( ৪) আবু দাউদ, আব্বী দিল্লী ২য় ভঃ পৃঃ।