নারীদের প্রতি অমানবিক ৬টি বর্বরতার ইতিহাস

নারীদের প্রতি অমানবিক ৬টি বর্বরতার ইতিহাস যার একটিও মুসলীমদের দ্বারা সংগঠিত হয়নি…
জকের দিনে পত্রপত্রিকা খুললে কিংবা টেলিভিশনের অন করলে যে বিষয়টি সবচেয়ে বেশি পীড়া দেয়, তা হলো নারীদের প্রতি সহিংসতা। সারা বিশ্বেই চলছে একই অবস্থা; কোথাও কম, কোথাও বেশি- পার্থক্য কেবল এখানেই। তবে নারীদের সাথে এমন সহিংস আচরণের শুরু হয়েছে অনেক আদিকাল থেকেই। প্রাচীন রোম, গ্রীস, মিশরের মতো সভ্যতাগুলোতে এর প্রমাণ খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব।

প্রাচীন বিশ্বে নারীদের প্রতি সহিংসতার তেমনি ৬টি দুঃখজনক ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের লেখা।

১) সদ্যোজাত কন্যাসন্তানের দুর্ভাগ্য
প্রাচীন এথেন্সে যদি কোনো কন্যাসন্তান জন্ম নিতো, তাহলে প্রায় সময়ই তাকে বন-জঙ্গলে ফেলে রেখে আসতো পাষাণ বাবা, উদ্দেশ্য সেখানেই যেন অনাহারে কিংবা বন্যপশুর আক্রমণে মারা যায় নিষ্পাপ মেয়েটি। তখনকার দিনের খুবই সাধারণ ঘটনা ছিলো এটি। এই চর্চার তারা নাম দিয়েছিলো শিশুকে ‘প্রকাশিত করা’! এক গ্রীক লেখকের লেখনি থেকে জানা যায়, “পুত্রসন্তানের জন্ম হলে নিজেরা গরীব হলেও যেকোনো বাবা-মা তাকে বড় করে তুলতে চাইতো। অন্যদিকে কন্যাসন্তানের জন্ম হলে ধনী পরিবারের সদস্যরা পর্যন্ত তাদেরকে ‘প্রকাশ করে’ দিত।”

এমন ঘটনা রোমেও ছিলো বেশ সাধারণ, বিশেষত দরিদ্র সমাজে। প্রাচীন নথিপত্র ঘেঁটে দরিদ্র এক রোমান লোকের চিঠি পাওয়া গিয়েছে, যিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিঠিতে লিখেছেন, “একটি কন্যাসন্তান বোঝা ছাড়া আর কিছুই নয়, আর আমাদের অত টাকাও নেই। যদি তুমি মেয়ের জন্ম দাও, তাহলে আমাদের তাকে মেরে ফেলতে হবে।”

এমনকি প্রাচীন মিশরে, যেখানে নারীরা অন্যান্য অনেক সভ্যতার তুলনায় পুরুষের কাছাকাছি সুযোগ-সুবিধা ভোগ করত, প্রায় সময়ই সদ্যোজাত কন্যাসন্তানকে রেখে আসা হতো মৃত্যুর আকাঙ্ক্ষায়। একবার তৎকালের এক ব্যক্তি তার স্ত্রীকে লিখেছিলো, “যদি আমি ফিরে আসার আগেই তোমার সন্তানের জন্ম হয়ে যায়, তাহলে ছেলে হলে তাকে বাঁচিয়ে রেখ, আর মেয়ে হলে তাকে ‘প্রকাশিত করে’ দিও।”

২) ঋতুমতী নারী অস্পৃশ্য
রোমান দার্শনিক প্লিনি দ্য এল্ডার লিখেছেন, “এমতাবস্থায় একজন নারীর আগমনে দুধও টক হয়ে যাবে”। ঋতুমতী নারী যার দিকে তাকাবে, সে-ই মারা যাবে বলে মতবাদ ব্যক্ত করেছিলেন তিনি। এমনকি তিনি বলেছিলেন, “এক ঝাঁক মৌমাছির দিকেও যদি সে তাকায়, তাহলে তারাও সাথে সাথেই মারা যাবে।”

প্রাচীন মিশরে ঋতুচক্র চলাকালে নারীরা আলাদা একটি স্থানে গিয়ে থাকতো, যেখানে কোনো পুরুষের প্রবেশাধিকার ছিলো না। এমন কুসংস্কার অন্যান্য আরো সভ্যতাতেও প্রচলিত ছিলো। ইহুদীরা তো এ সময় একজন নারীকে স্পর্শও করতো না। তারা মনে করতো, এ সময় যে জিনিসেই নারীর শরীরের ছোঁয়া লাগবে, সেটাই অপবিত্র হয়ে যাবে। হাওয়াইয়ে ঋতুমতী নারীদের জন্য আলাদা করে রাখা ঘরে যদি কোনো পুরুষ প্রবেশ করতো, তবে তার মৃত্যুর পরোয়ানা পর্যন্ত জারির সম্ভাবনা ছিলো!

পাপুয়া নিউগিনির লোকেরা তো ছিলো আরো এক কাঠি সরেস। তারা মনে করতো, কোনো পুরুষ যদি কোনো ঋতুমতী নারীকে স্পর্শ করে, তাহলে তার রক্ত কালো হয়ে যাবে, বুদ্ধিনাশ হবে এবং সর্বোপরি ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে!

৩) সতীত্ব হারানো ছিলো মৃত্যু পরোয়ানার নামান্তর
প্রাচীন এথেন্সে যদি কোনো বাবা জানতে পারতেন যে তার মেয়ে অবিবাহিতা অবস্থায় অন্য কোনো পুরুষের শয্যাসঙ্গী হয়েছে, তাহলে তিনি তাকে দাসী হিসেবে বিক্রি করে দিতে পারতেন।

স্ত্রীর সতীত্বের ব্যাপারে সামোয়ার অধিবাসীরা নিজেরা যেমন নিশ্চিত হতে চাইতেন, তেমনি তারা আর সবাইকেও সেই ব্যাপারে জানাতে চাইতেন। সেখানকার কোনো বিয়ের সময় গোত্রপতি সবার সামনেই আঙুল দিয়ে নববধূর হাইমেন ছিড়ে দেখাতেন এটা প্রমাণ করতে যে, মেয়েটি পবিত্র!

প্রাচীন রোমে দেবী ভেস্টার কোনো পূজারিণী যদি ৩০ বছর বয়সের আগে কুমারীত্ব হারাতেন, তাহলে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো।

৪) নববধূর অপহরণ
ব্যাপারটা বেশ অদ্ভুত শোনালেও এটাই সত্যি যে, ইতিহাসে নববধূকে অপহরণের ঘটনার বহু নজিরই রয়েছে। গত শতকের চল্লিশের দশক পর্যন্ত চীনে নববধূকে অপহরণ করা হয়েছে। জাপানে এমনটা সর্বশেষ ঘটেছিলো ১৯৫৯ সালে। আঠারো শতকে আয়ারল্যান্ডে অন্যতম দুশ্চিন্তার বিষয় ছিলো এই অপহরণের বিষয়টি।

রোমের ইতিহাসের সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নববধূ অপহরণের কালিমা। তাদের কিংবদন্তীর সূচনাই হয়েছে বলা যায় রোমান পুরুষরা স্যাবাইন (ইতালির এক গোত্র) নারীদের অপহরণের মধ্য দিয়ে। গল্পে আছে, রমুলাস নারীদের বলছেন, অপহৃত হওয়ায় তাদের গর্ববোধ করা উচিত। কারণ তারা সম্মানজনক বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

৫) সন্তান হত্যায় বাধ্য করা
নাড়িছেঁড়া ধন সন্তানকে একজন মা কতটা ভালোবাসেন, সেটা আর নতুন করে না বললেও চলে। প্রতিনিয়ত এর নিদর্শন আমরা আমাদের চোখের সামনেই দেখে চলেছি। কোনো কোনো ভালোবাসা আবার কালোত্তীর্ণ হয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে ইতিহাসের বুকে।

এর বিপরীতের কথাও অবশ্য জানা যায় ইতিহাস ঘেঁটে। তবে সেগুলো যে জন্মদাত্রী মা স্বেচ্ছায় করতেন না সেটা না বললেও চলে। জন্মের পর শিশু দুর্বল হলে তাকে মেরে ফেলার চল ছিলো স্পার্টায়। শুধু স্পার্টার কথাই বা বলা হচ্ছে কেন? এমন অমানবিক রীতি এককালে প্রচলিত ছিলো বিশ্বের আরো অনেক দেশেই।

সন্তান যদি জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসতো, তাহলে সবাই এটাই চাইতো যেন মা তার সন্তানকে হত্যা করে ফেলে। এমনকি রোমে তো এটা আইন হিসেবেই চালু ছিলো, যেখানে উল্লেখ করা ছিলো- “ভয়ঙ্করভাবে বিকৃতি নিয়ে জন্ম নেয়া শিশুকে যত দ্রুত সম্ভব হত্যা করতে হবে।” মায়ের হাতে তখন ২টি পথ খোলা থাকতো- হয় নিজ হাতে গলা টিপে সন্তানকে হত্যা করতে হবে, নতুবা সন্তানকে পরিত্যাগ করতে হবে। তৎকালে এ ঘটনা অহরহ ঘটতো। এভাবে ঠিক কতজন শিশু মারা গিয়েছিলো তার সঠিক সংখ্যা জানা না গেলেও ইতিহাসবিদগণ ধারণা করেন, প্রতি চারজন রোমান শিশুর একজনই এক বছর বয়সের আগে এ প্রথার কারণে পৃথিবী থেকে বিদায় নিতো!

শুধুমাত্র এই বর্বরতাকে কেন্দ্র করে ইতিহাসে অনেক স্থানই নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী হয়ে আছে। ইসরায়েলের এক শহরের পয়ঃনিষ্কাষণ প্রণালীতে এ প্রথার বলি হিসেবে শতাধিক শিশুর দেহাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিলো।

৬) বাক-স্বাধীনতা হরণ
প্রাচীন গ্রীস ও রোমে বাড়িতে কোনো পুরুষ অতিথি আসলে তাদের সামনে গিয়ে কথা বলা কিংবা তাদের সাথে বসা নারীদের জন্য একপ্রকার নিষিদ্ধই ছিলো বলা যায়। এটা করা হতো এই আশঙ্কায় যে, নারীদের উপস্থিতি না আবার পুরুষদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়!

এককালে ডেনমার্কে যদি কোনো নারী অবাধ্য হয়ে কাউকে গালাগালি করতো কিংবা কোনোভাবে রাগ প্রকাশ করতো, তাহলে তার অবস্থা হতো খুবই করুণ। তাকে ‘বদমেজাজির ভায়োলিন’ নামক একটি যন্ত্রের সাহায্যে শাস্তি দেয়া হতো। কাঠের তৈরি এ জিনিসটি দেখতে ছিলো অনেকটা ভায়োলিনের মতো। এজন্যই এমন নামকরণ। এখানে সেই নারীর দু’হাত আর মুখ আটকে দেয়া হতো। এরপর তাকে পুরো নগরী ঘুরিয়ে বেড়ানো হতো। প্রকাশ্যে রাগ দেখানোয় রাস্তার জনগণ তাকে তখন দুয়ো দিতে থাকতো।

ইংরেজ নারীদের অবস্থা হতো আরো খারাপ। তারা প্রকাশ্যে বদমেজাজ দেখালে একধরনের ধাতব মুখোশ পরানো হতো, যেটার মুখের দিকে কাটার মতো অংশ এবং একটি ঘণ্টা লাগানো থাকতো। ঘণ্টার শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হতে থাকতো আর সেই মহিলাকে নিয়ে সবাই মজা করতো।

তথ্যসূত্রঃ
https://roar.media/bangla/main/history/6-inhuman-tortures-on-women-from-history/

বিশ্বের দশটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা

বিশ্বের দশটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা —
বর্তমানে কোন দেশের গোয়েন্দা সংস্থা সব থেকে দুর্ধর্ষ? ইন্টারনেটের বিভিন্ন সার্চ ইঞ্জিনে বিশ্বের গোয়েন্দা সংস্থা নিয়ে সার্চ করলে বিগত পাঁচ বছরের যেসব তালিকা পাওয়া যায় সেগুলোর অধিকাংশই করেছে কয়েকটি অখ্যাত ও ভুঁইফোড় সংস্থা। এছাড়া ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইট ইউটিউবে রয়েছে অসংখ্য প্রামাণ্যচিত্র যেগুলোতে বস্তুনিষ্ঠ তথ্য না পাওয়ার ঝুঁকি রয়েছে।

তবে ফরেন পলিসি, এবিসি নিউ পয়েন্ট, এক্সপার্ট সিকিউরিটি টিপস, দি মেশ নিউজ, জি নিউজ এবং স্টোরি পিক নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা কয়েকটি তালিকা পাওয়া যায়, যেখানে উপস্থাপিত তথ্য-উপাত্তে বেশ মিল রয়েছে। এসব সূত্রের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বর্তমান সময়ের বিশ্বের সব থেকে দুর্ধর্ষ দশ গোয়েন্দা সংস্থার এই তালিকাটি তৈরি করা হয়েছে।

১// MOSSAD মোসাদ
বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সব থেকে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)। মোসাদ ইসরাইলের গোয়েন্দা সংস্থা যা দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে। দেশটির প্রধানমন্ত্রী সংস্থাটির প্রধান। পৃথিবীর সব জায়গাতে যেকোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরাইল সরকারের এই বিশেষ এলিট বাহিনী।

মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর। সংস্থাটির বর্তমান প্রধানের নাম ইয়োসি কোহেন। তিনি গত বছর নিযুক্ত হয়েছেন।এই সংস্থার সদস্য রয়েছে হাজারের উপরে। গঠনের পর থেকে এখন পর্যন্ত অসংখ্য দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছে এই মোসাদ।

মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্তহত্যা, বৈদেশিক নীতি-নির্ধারণে সহায়তা, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি, শত্রু এজেন্টদের সন্ধান, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, ক্ল্যান্ডেস্টাইন অপারেশন পরিচালনা, ড্রোন আক্রমণ, গুপ্ত কারাগার পরিচালনা, বিশ্বের বড় বড় করপোরেশনের নীতিনির্ধারণের চেষ্টা, ইন্ডাস্ট্রিয়াল স্পিওনাজ ইত্যাদি কাজ করে থাকে।

মোসাদের এই কাজের বাজেটও কারও জানা নেই। মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এমএসএস, এফএসবি, এমআইএসআইআরআই, হিজবুল্লাহ এবং হামাস।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিখ্যাত অপারেশনগুলো হচ্ছে- ১৯৬০ সালে আর্জেন্টিনায় আইখম্যান হান্ট, ১৯৬৫ সালে হেবাররত চুকারস হত্যা, ১৯৬৩-৬৬ সালের অপারেশন ডায়মন্ড, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে হত্যাকাণ্ডের প্রতিশোধ, ১৯৯০ সালের অপারেশন জেরাল্ড বুল কিলিং, ১৯৯২ সালের আতেফ বেইসো হত্যাকাণ্ড, ২০১০ সালের মোহাম্মদ আল মাবহু হত্যাকাণ্ড।

১৯৬০ সালে খবর পাওয়া যায় যে, নাৎসি নেতা এডলফ ইকম্যান আর্জেন্টিনাতে পালিয়ে রয়েছে। মাত্র পাঁচজন সদস্য নিয়ে মোসাদ এই নাৎসি নেতাকে আর্জেন্টিনা থেকে ইসরাইলে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করে। প্রতিটি মহাদেশেই মোসাদের এরকম অভিযান পরিচালনার ইতিহাস রয়েছে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় ‘যেকোনো’ কিছু করতে প্রস্তুত থাকে সংস্থাটি। মোসাদের গোয়েন্দা সাফল্য বেশ সুপরিচিত এবং জনপ্রিয়।

মোসাদের সব থেকে শক্তিশালী দিক হচ্ছে এদের প্রযুক্তি এবং মেধা। গোয়েন্দা প্রযুক্তি উৎপাদন, গোয়েন্দা অস্ত্র-শস্ত্র তৈরিতেও বিশ্বের এক নম্বর এই গোয়েন্দা সংস্থাটি। ১৯৬৭ সালের যুদ্ধে মোসাদের ব্যবহৃত মিগ-২১ বিমানের কারণে মাত্র ছয় দিনে আরবদের সাথে জয়লাভ করতে ভুমিকা রাখে।

তবে মোসাদের কার্যক্রম নিয়েও নানা সমালোচনা আছে। জাতিসংঘে সংস্থাটির ভূমিকা নিয়ে বার বার আলোচনা হয়েছে। মোসাদ গুপ্তহত্যায়ও বিশেষ পারদর্শী। তারা বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গুপ্তহত্যা ঘটিয়েছে এবং এসব ঘটনা প্রমানিত হওয়ার পরও তাদের পক্ষ থেকে কোন দোষ স্বীকার করা হয়নি।

জনশ্রুতি রয়েছে পিএলও এর জনপ্রিয় নেতা ইয়াসির আরাফাত হত্যার পিছনে মোসাদের হাত ছিল। এটি জানা যায় যে এই নেতাকে বিষ প্রয়োগ করে হত্যা করে মোসাদ।

২// CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম তুখোর গোয়েন্দা সংস্থা যা সিআইএ (CIA) নামে বেশি পরিচিত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। এটি একটি স্বাধীন সংস্থা, যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে গঠিত অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস (OSS)-এর উত্তরসূরী হিসেবে সিআইএর জন্ম। এর কাজ ছিলো যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর বিভিন্ন শাখা-প্রশাখার মধ্যে তথ্য আদান-প্রদান করা। ১৯৪৭ সালে অনুমোদিত হওয়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে সিআইএ গঠন করা হয়।

সিআইএর প্রাথমিক কাজ হচ্ছে বিদেশি সরকার, সংস্থা ও ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং তা জাতীয় নীতিনির্ধারকদের কাছে তা সরবরাহ ও পরামর্শ প্রদান করা। সিআইএ এবং এর দায়বদ্ধতা ২০০৪ সালে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।

২০০৪ সালের ডিসেম্বরের পূর্বে সিআইএ ছিলো যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা। এটি শুধু নিজের কর্মকাণ্ডই নয়, বরং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ডও দেখাশোনা করতো। কিন্তু ২০০৪ সালে অনুমোদিত ইন্টেলিজেন্স রিফর্ম অ্যান্ড টেররিজম প্রিভেনশন অ্যাক্ট, ২০০৪ দ্বারা তা পরিবর্তিত হয়। সিআইএ প্রেসিডেন্টের অনুরোধে গোপন কার্যক্রমেও অংশ নেয়। এর পাশাপাশি আধাসামরিক অপারেশন এবং অন্য দেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের অপারেশন পরিচালিত হয়ে থাকে বিশেষ কার্যক্রম বিভাগের মাধ্যমে।

সিআইএ পৃথিবীর সব ধরনের ডিভাইসে একসেস নিতে পারে। বিশেষ সার্চ ইঞ্জিনের সাহায্যে অনলাইন-অফলাইনের সব ধরনের তথ্য তারা পেতে পারেন। সিআইএর মতো গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দেয়ার জন্য সন্ত্রাসীরা ডেটা এনক্রিপশন পদ্ধতির আশ্রয় নেয়।

এর সদর দফতর ভার্জিনিয়ার ল্যাংলের জর্জ বুশ সেন্টার ফর ইন্টেলিজেন্সে। বর্তমান পরিচালক মাইক পম্পেও। সংস্থাটির দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে ৯/১১ এর বিমান হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়। আফগানিস্থানে ১০ লাখ সোভিয়েত সৈন্যের আগমন সম্পর্ক কোনো তথ্য তারা পায়নি এবং ইরাকে সাদ্দাম হোসেন সরকারের ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ প্রমাণ করতে পারেনি।

সিআইএর সব থেকে নেতিবাচক দিক হচ্ছে এদের বিরুদ্ধে বিশ্বব্যাপী হিটম্যান (ভাড়াটে দক্ষ খুনী) নিয়োগের অভিযোগ রয়েছে। যার মাধ্যমে তারা পলিটিক্যাল কিলিং করে থাকে।

৩// MI6 এমআইসিক্স
জেমস বন্ড সিরিজের মুভিগুলো বেশ জনপ্রিয়। এজেন্ট ০০৭ যিনি ব্রিটিশ ইন্টেলিজেন্ট এজেন্সি এমআইসিক্সের (MI6) দুর্ধর্ষ স্পাই থাকেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন করে থাকেন। জেমস বন্ড মুভির মতো হয়তো বাস্তবে স্পাইরা কাজ করেন না। কিন্তু বাস্তবে এমআইসিক্স কাজ করে।

এমআইসিক্স ব্রিটিশ মিলিটারির ইন্টেলিজেন্স এর একটি বিশেষায়িত শাখা। সংস্থাটির অফিসিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস)। ১৯০৯ সালের অক্টোবরে সিক্রেট সার্ভিস ব্যুরো নামে এটি গঠিত হয়। ওই সময়ে ব্যুরো নেভাল ও আর্মি সেকশন নামে দু’টি বিভাগে কাজ করত। নেভাল বিভাগের কাজ ছিল অন্য দেশে গোয়েন্দাগিরি। অন্যদিকে আর্মি বিভাগের কাজ ছিল অভ্যন্তরীণ সন্ত্রাস দমন। পরে নেভাল বিভাগের নাম দেয়া হয় এমআই সিক্স আর আর্মি বিভাগের নাম দেয়া হয় এমআই ফাইভ।

এসআইএসের সদর দপ্তর লন্ডনের এসআইএস বিল্ডিং। বর্তমান এসআইএস প্রধান এলেক্স ইয়ংগার। ১৯১১ সালে সিক্রেট সার্ভিস ব্যুরোর নাম পরিবর্তন করে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস করা হয়। এমআই সিক্সের দীর্ঘ ইতিহাস রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশে হামলা ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার। এ জন্য সংস্থাটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ, যুক্তরাষ্ট্রের সিআইএ’র সহযোগিতা নিয়েছে আবার কখনো সহযোগিতা করেছে। বিভিন্ন ইস্যুতে এ তিনটি সংস্থা একসাথেই কাজ করেছে বলে জানা যায়।

এশিয়া টাইমস পত্রিকায় সাংবাদিক রিচার্ড এম বানেটের এমআই সিক্সের হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত তালিকা সম্পর্কিত একটি প্রতিবেদন ২০০৩ সালের জুন মাসে প্রকাশ করে। ১৯৭০ সালের প্রথম দিকে মোসাদের হিট স্কোয়াড কিডনের প্রধান রাফায়েল ইতান ইংল্যান্ডের হারফোর্ডে সফরের পর ব্রিটেনের নিরাপত্তা পলিসির বড় পরিবর্তন আসে। এই সফরের কিছু দিন পর লন্ডনে ফিলিস্তিন মুক্তি আন্দোলনের দুই নেতাকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের সাথে এমআই সিক্স ও মোসাদের সম্পৃক্ততা ছিল। ১৯৮৮ সালে তিনজন আইরিশ রিপাবলিকান আর্মিকে জিব্রালটারে হত্যা করে ইউকে স্পেশাল ফোর্সেস। এর সাথেও মোসাদের সম্পৃক্ততা ছিল।

প্রতিবেদনে আরো বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মোসাদের কাছে তার দেশের নাগরিকদের জন্য হুমকি এমন লোকদের একটি তালিকা দিয়েছিল। মিসরের জনপ্রিয় প্রেসিডেন্ট জামাল আবদুল নাসেরকে হত্যার পরিকল্পনায় সমর্থন দিয়েছিল এমআইসিক্স। নার্ভ গ্যাস প্রয়োগে তাকে হত্যার পরিকল্পনা করেছিল এই সংস্থা। অবশ্য ১৯৭০ সালে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।

১৯৬০ সালে হত্যার পরিকল্পনা করে কঙ্গোর প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী নেতা প্যাটরিক লুমামবাকে। ১৯৬১ সালে তিনি নিহত হন। অফিসিয়ালি তাকে হত্যার অনুমতি দেয় হাওয়ার্ড স্মিথ নামের এক কর্মকর্তা। পরে এই কর্মকর্তাকে এমআই ফাইভের প্রধান বানানো হয়। ১

৯৭২ সালে জন ওয়াইম্যান আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতাদের বোমা হামলা করে হত্যার একটি পরিকল্পনা গ্রহণ করে। ওয়াইম্যান আইরিশ রিপাবলিকান আর্মি নেতা লিটলজনসকে এ সংক্রান্ত একটি তালিকা দেয়। তালিকায় স্যামুয়েস কস্টেলো, সিন কারল্যান্ড ও সিন মাইকেল স্টাইফেনের নাম ছিল।

উল্লেখ্য যে বর্তমানে বিশ্বের সব থেকে চৌকষ ও দুর্ধর্ষ কমান্ডো বাহিনী হচ্ছে যুক্তরাজ্যের দি স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস)

৪// FSB এমএসএস
চীনের গোয়েন্দা সংস্থা গওজিয়া অ্যাংকেন বু অথবা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি। এটি বিশ্বজুড়ে এমএসএস (MAS) নামে পরিচিত।

চীনা এমএসএসের অনেক কিছুই সাধারণ মানুষের অজানা। আর এর কর্মী সংখ্যা পৃথিবীর সব গোয়েন্দা সংস্থার তুলনায় সবচেয়ে বেশি বলে ধারণা করা হয়।

২০০৫ সালের এক প্রতিবেদনে জানা যায়, শুধু অস্ট্রেলিয়াতেই এমএসএস এর এক হাজার ইনফর্মার রয়েছে। এমএসএসের সদর দফতর চীনের রাজধানী বেইজিংএ অবস্থিত। এর জবাবদিহিতা স্টেট কাউন্সিল অব চায়নার কাছে। এমএসএসের সংস্থা প্রধান চেন ওয়েনকিং।

এর মূল দায়িত্ব হচ্ছে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্তহত্যা, বর্ডার সার্ভেইল্যান্স, অভ্যন্তরীণ নিরাপত্তা, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি, শত্রু এজেন্টদের সন্ধান, কাউন্টার রেভিউল্যুশনারি কার্যক্রম দমন, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, বিশ্বের বড় করপোরেশনগুলোর নীতিনির্ধারণের চেষ্টা, ইন্ডাস্ট্রিয়াল স্পিওনাজ।

এমএসএসের প্রধান বিচরণ এলাকা ম্যাকাও, হংকং, তাইওয়ান, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, পশ্চিম ইউরোপ, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, শ্রীলঙ্কা, দক্ষিণ আমেরিকা, উত্তর ও পশ্চিম আফ্রিকা ও সারা দুনিয়ার চাইনিজ বংশোদ্ভূত জনগণ।

এমএসএসের অনেক নামকরা এজেন্ট রয়েছেন। এর মধ্যে রয়েছেন ল্যারি উ তাইচিন, ক্যাট্রিনা লেউং, পিটার লি, চি মাক, কো সুয়েন মো। ১৯৯৬ সালে এফ-১৫, বি-৫২সহ বহু সামরিক প্রযুক্তি পাচারের অভিযোগে ডং ফ্যাং চ্যু নামে বোয়িং কোম্পানির এক ইঞ্জিনিয়ার ধরা পড়েন।

ধারণা করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, কানাডা, ইউরোপ, ভারত, জাপানে আন-অফিশিয়াল কাভারে যেমন ব্যবসায়ী, সাংবাদিক, খেলোয়াড়, ব্যাংকার, শিক্ষক, রাজনীতিবিদ হিসেবে কমপক্ষে ১২০ জন করে এমএসএস কর্মী অবস্থান করছেন।

পৃথিবীর অন্যসব গোয়েন্দা সংস্থাকেই এমএসএস তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে।

৫// FSB এফএসবি
রাশিয়া এফএসবির মূল নাম ফেডারেলনায়া সুলঝবা বেজপাসনোস্তি রাশিস্কয় ফেডেরাটসি। সংক্ষেপে এটি এফএসবি (FSB) নামে পরিচিত। এটি স্থাপিত হয় ১৯৯৫ সালের ৩ এপ্রিল। তবে এত অল্প বয়স দিয়ে এফএসবির কার্যকারিতার প্রভাব ও ভয়াবহতার কথা মোটেও অনুমান করা যাবে না। অনুমান করতে হবে এর পূর্বসূরি সংস্থার কথা মাথায় রেখে।

রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থা এফএসবির পূর্বসূরি ছিল দুনিয়া কাঁপানো গোয়েন্দা সংস্থা কেজিবি। আর কেজিবিরও আগে এর নাম ছিল চেকা। এফএসবির কর্মী সংখ্যা আনুমানিক লক্ষাধিক। এফএসবির সদর দফতর রাশিয়ার মস্কো শহরের ল্যুবিয়াঙ্কা স্কোয়ারে। এর জবাবদিহিতা করতে হয় প্রেসিডেন্ট রাশিয়ান ফেডারেশন।

এফএসবির সংস্থা প্রধান আলেকজান্ডার বর্টনিকভ। এফএসবির সাহায্যকারী সংস্থার নাম গ্রু। এফএসবির মোট ১০টি বিভাগ রয়েছে। এফএসবির মূল দায়িত্ব বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্তহত্যা, বর্ডার সার্ভেইল্যান্স, রপ্তানি নিয়ন্ত্রণ, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি।

এফএসবির নামকরা এজেন্টের নাম আন্না চ্যাপম্যান। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এফএসবির গোয়েন্দারা যারা নিয়মিত এফএসবিকে গোপন তথ্য সরবরাহ করে যাচ্ছে। এফএসবির সর্বমোট কর্মকর্তার সংখ্যা এবং এদের জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণ এদের নিজস্ব কৌশল হিসেবে গোপন রাখা হয়।

৬// BND বিএনডি
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম জার্মান ভাষায় বুন্দেসন্যাচরিচটেনডিয়েনস্ট বা বিএনডি (BND)। ইংরেজিতে ফেডারেল ইনটেলিজেন্স সার্ভিস। জার্মান চ্যান্সেলরের অফিস থেকে সংস্থাটি সরাসরি নিয়ন্ত্রিত হয় এবং চ্যান্সেলরের কাছে জবাবদিহি করে। এটা ইউরোপের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি নতুন করে দেশের পুনর্গঠনের কাজ শুরু করে। এ সময় তাদের নিরাপত্তাব্যবস্থা একেবারে ঢেলে সাজাতে হয়। তখন তারা অনুভব করে, নিরাপত্তার জন্য তাদের গোয়েন্দা তথ্যের অভাব রয়েছে। সেই প্রয়োজন থেকেই তারা একটি বৈদেশিক গোয়েন্দা সংস্থা নির্মাণ শুরু করে। ১৯৫৬ সালের ১ এপ্রিল বিএনডি প্রতিষ্ঠিত হয়। মেজর জেনারেল রেইনহার্ডরের নেতৃত্বে সংস্থাটি নির্মিত হয়েছিল। শুরুতে এটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সহযোগী হিসেবে কাজ করে।

এই সংস্থাটি জার্মানিতে ও বিশ্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকে। বিএনডি আন্তর্জাতিক সন্ত্রাস, মাদক সন্ত্রাস, প্রযুক্তির অবৈধ পাচার, অস্ত্র পাচার, সংঘবদ্ধ সন্ত্রাস সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে। বিএনডি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা হলেও তারা মিলিটারি ও সিভিল ইনটেলিজেন্সের তথ্য সংগ্রহ করে।

বার্লিনে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে চার হাজার কর্মী একসঙ্গে কাজ করে। বিশাল এই কার্যালয়টি প্রায় ৩৫টি ফুটবল মাঠের সমান। বিএনডি বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইনটেলিজেন্স পরিচালনা, বিভিন্ন দেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরিতে কাজ করে।

এ ছাড়া রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের বৈদেশিক নীতিনির্ধারণে সহায়তা, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রভৃতি বিষয়ে কাজ করে। এক কথায় বহির্বিশ্বে জার্মান স্বার্থের পক্ষে যা কিছু করার প্রয়োজন তারা সেটাই করে। বিদেশে জার্মান স্বার্থের প্রতি হুমকির ব্যাপারে তারা সরকারকে আগাম সতর্ক করার হাতিয়ার হিসেবে কাজ করে।

টেলিফোনে আড়ি পাতা ও ইলেকট্রনিক পর্যবেক্ষণের মাধ্যমেও তারা কাজ করে। তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিস্তার, প্রযুক্তির সব ধরনের অবৈধ হস্তান্তর, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্র ও মাদক পাচার, মানি লন্ডারিং, অবৈধ অভিবাসন ও তথ্যযুদ্ধের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে।

তারা বৈদেশিক গুপ্তচরবৃত্তিতে জার্মানির একমাত্র গোয়েন্দা সংস্থা হওয়ায় সামরিক ও বেসামরিক উভয় ধরনের গুপ্তচরবৃত্তিতেই নিয়োজিত থাকে।

৭// ISI আইএসআই
বিশ্বের সব থেকে বিতর্কিত গোয়েন্দা সংস্থার নাম পাকিস্তানের আইএসআই (ISI)। বিতর্কের দিক থেকে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের প্রথম। ‘সরকারের ভিতরে সরকার’ পাকিস্তানের মাটিতে এই নামে বহুল পরিচিত ও সবচেয়ে ক্ষমতাধর সংস্থাটির নাম আইএসআই।

১৯৪৮ এর মাঝামাঝি সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রোলীয় বংশদ্ভূত ব্রিটিশ আর্মি অফিসার ও পাকিস্তান সেনা বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল রবার্ট চাওথামের পরামর্শে ও তত্বাবধানে আইএসআই তৈরি হয়।

প্রাথমিকভাবে এর কাজ তিন বাহিনীর প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে সমন্নয় সাধন করা হলেও ১৯৫০ সাল থেকে একে আদালা করে শুধুমাত্র পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা, স্বার্থ রক্ষা ও অখন্ডতা বজায় রাখার দায়িত্ব দেয়া হয়।

দেশে-বিদেশে সংস্থাটির সম্ভাব্য সদস্য সংখ্যা ২৫ হাজারের বেশি এবং এর মধ্যে অনেক তথ্য প্রদানকারীও রয়েছে। এই সংস্থার প্রধান কাজ পাকিস্তানের রাষ্ট্রীয় স্বার্থ ও অখন্ডতা রক্ষা করা।

যে সকল ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, বৈদেশিক গোয়েন্দাসংস্থা রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে তাদের উপর নজরদারি করা ও প্রয়োজনে কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা করা। বিদেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা।

ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কৌশলগত ভাবে নিজেদের অগ্রবর্তী রাখার উদ্দেশ্যে প্রতিবেশী সব দেশকে প্রভাবিত করা। সরকার ও সেনা বাহিনীকে বাইরে ও ভিতর থেকে নিয়ন্ত্রণ করা। সরকারের বৈদেশিক নীতি নির্ধারণ করা।

তিনজন ডেপুটি ডাইরেক্টর জেনারেলের অধীনে তিনটি কোর বিষয়ের জন্য ৭ টি বিভাগ কাজ করে। ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এর সব কাজ মুলত ৭টি ডাইরেক্টরেটে দ্বারা পরিচালিত হয়।

আইএসআই কর্মীরা সাধারণত সেনাবাহিনীর এসএসজি, নৌ বাহিনীর ও বিমান বাহিনী থেকে আসে। তবে নিচু স্তরের কর্মীদের অনেক সমইয় প্যারা মিলিটারি ও পুলিশ বাহিনী থেকেও নেয়া হয়।

সংস্থাটির মূল প্রতিদ্বন্দ্বি র এবং মোসাদ। বিখ্যাত মিশন গুলো হচ্ছে- সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধ, কার্গিল যুদ্ধ, ওয়ার অন টেরর ওয়াজিরিস্তান, বালুচিস্তান এ আকবর বুগাতি হত্যা।

৮// RAW রিসার্চ এন্ড এনালাইসিস উইং ‘র’
আলোচিত এই গোয়েন্দা সংস্থাটির প্রতিষ্ঠাসাল ২১ সেপ্টেম্বর ১৯৬৮ সাল। নয়াদিল্লী হচ্ছে র’য়ের (RAW) কেন্দ্রবিন্দু। আনীল দশমনা এজেন্সির নির্বাহী প্রধান। র এর প্রধান এজেন্সি প্রধানমন্ত্রীর কার্যালয়। র ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।

১৯৬৮ সালের ২১ সেপ্টেম্বর প্রাক্তন বৃটিশ ইন্টেলিজেন্স অফিসার ও আইবি র ডেপুটি ডাইরেক্টর আর.এন.কাও র নেতৃত্বে ভারতে প্রতিষ্ঠা লাভ করে Research and Analysis Wing।

এর প্রধান কাজ হল বিদেশি গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার টেরোরিজম এবং গোপন অপারেশন চালানো। পার্শবর্তী দেশসমুহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষনের মাধ্যমে ওই সব দেশের বৈদেশিক নীতি নির্ধারনে ভুমিকা রাখাও র এর অন্যতম কাজ।

র বিদেশি সরকার, ব্যাবসায়ী, ব্যাবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে থাকে এবং সে অনুযায়ী ভারতীয় নীতিনির্ধারকদের পরামর্শ দিয়ে থাকে। এশিয়াসহ বিশ্বের অনেক দেশে র এর এজেন্ট রয়েছে। সবচেয়ে মজার তথ্য হচ্ছে র তাদের যাবতীয় গোয়েন্দা প্রযুক্তি ও অস্ত্র-শস্ত্রের জন্য মোসাদের সহযোগিতা পেয়ে থাকে।

৯// DGSE ডিজিএসই
ডিজিএসই (DGSE) ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। প্রতিষ্ঠিত হয় ২ এপ্রিল ১৯৮২। ডিজিএসই ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চলে।

বিভিন্ন দেশে রাজনৈতিক প্রভাব এবং কাউন্টার ইন্টেলিজেন্ট অপারেশনে ডিজিএসই ডিজিএসআই নামক আরেকটি সংস্থার সাথে একসাথে কাজ করে। এর প্রধান কাজ হল বাইরের দেশের বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তা মিলিটারি এবং নীতিনির্ধারকদের কে সরবরাহ করা।

ডিজিএসইতে কাজ করেন প্রায় ৫ হাজারের বেশি কর্মকর্তা। এর সদর দফতর প্যারিসে।

১০. অস্ট্রেলিয়ার এএসআইএস
এএসআইএস (ASIS) অস্ট্রেলিয়ার সরকারি গোয়েন্দা সংস্থা যার কাজ হল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, কাউন্টাল ইন্টেলিজেন্স কার্যক্রম এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সহায়তা মূলক কাজ করা।

প্রতিষ্ঠত হয় ১৩ মে ১৯৫২। প্রধান কার্যালয় ক্যানবেরাতে।বর্তমান ডিরেক্টর নিক ওয়ার্নার। এই সংস্থাটি ২০ বছর পর্যন্ত গোপন ছিল এমনকি অস্ট্রেলিয়ার সরকারও এই এজেন্সি সম্পর্কে জানতো না। এর প্রধান কাজ হল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার গোয়েন্দা তথ্য সংগ্রহ।

এই কাজের জন্যে বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ দিয়ে রেখেছে ASIS। এর অন্যতম প্রধান কাজ হল অন্যান্য গোয়েন্দাসংস্থা গুলোর সাথে একসাথে কাজ করে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাইরের যেকোনো হুমকি থেকে দেশের জনগনকে সুরক্ষা দেয়া।

কলমের ক্যাপে ছোট ছিদ্র থাকে কেনো জানেন?

কলমের ক্যাপে ছোট ছিদ্র থাকে কেনো জানেন?
হয়তো এই ছোট্ট ছিদ্রটি নিয়ে মনে তেমন কোনো প্রশ্ন জাগেনি কখনও?
আমরা হয়তো অনেকেই খেয়াল করেছি কলমের ক্যাপে ছোট্ট একটি ছিদ্র থাকে। কলমের ক্যাপে ছোট ছিদ্র থাকে কেনো তা কী আপনি জানেন? না জানলে আজ জেনে নিন।
এক সময় ছিলো যখন কালির কলম ব্যবহার করা হতো। কিন্তু এখন বলপয়েন্ট কলম ব্যবহারের অভ্যাস আমাদের সকলের। একইভাবে হয়তো আমরা অভ্যস্ত কলমের ক্যাপের ছোট্ট ছিদ্রটি দেখেও। তাই হয়তো এই ছোট্ট ছিদ্রটি নিয়ে মনে তেমন কোনো প্রশ্ন জাগেনি কখনও। এবার অন্তত একটু ভেবে দেখুন তো কলমের ক্যাপের মাথায় ছোট ছিদ্র দেওয়া থাকে কেনো?

ছিদ্রটি থাকে এই জন্য যেনো মুখে নিয়ে কামড়ানোর ফলে ক্যাপের ভিতরে যাওয়া থুতু বের হয়ে আসতে পারে? নাকি কোম্পানি কিছু টাকা সাশ্রয় করে বলে ছ্রিদ্র রেখেছে? তবে কোনোটিই না! আসলে এই ছিদ্রটির গুরুত্ব আরো অনেক বেশি এবং তাত্পর্যপূর্ণ যা আপনাকে অবাক করবে।

বলা হচ্ছে, দুর্ঘটনাবশত অনেকেই কলমের ক্যাপ গিলে ফেলার কারণে এই ছিদ্রটি দেওয়া! অসাবধানতায় কলমের ক্যাপ গিলে ফেললে ক্যাপটির ছোট্ট এই ছিদ্র দিয়ে বাতাস প্রবাহ অব্যাহত থাকবে, বাতাস প্রবাহ অব্যাহত থাকায় হঠাৎ শ্বাসরোধ হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। বিশেষ করে ছোট বাচ্চারা কিছু পেলেই সেটি মুখে দিয়ে ফেলে, বাচ্চাদের নিরাপত্তার জন্যই নাকি এই ছিদ্রটি অনেক গুরুত্বপূর্ণ।

তবে এই ব্যাপারটি হালকা করে নেওয়ার কিছু নেই। কারণ হলো দুর্ঘটনাবশত কলমের ক্যাপ গিলে ফেলায় শ্বাসরোধ হয়ে প্রতিবছর বহু লোক মারা যায়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় একশ লোকের মৃত্যু ঘটে এই বলপয়েন্ট ক্যাপ গিলে ফেলায় শ্বাসরোধ হওয়ার কারণে!

অবাক হয়ে আনমনে এখন আপনি যদি কলমের ক্যাপ মুখে নিয়ে কামড়ানো শুরু করে দেন, তাহলে অবশ্যই আপনি এই বদঅভ্যাসটি যতো দ্রুত সম্ভব ত্যাগ করুন! তা না হলে বিপদে আপনিও পড়তে পারেন।

হেলমেট না থাকলে তিন মাসের জন্য লাইসেন্স বাতিল

#হেলমেট না থাকলে তিন মাসের জন্য লাইসেন্স বাতিল ।মটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের পরিবর্তন…। নিন্মে ০১ সেপ্টেম্বর ২০১৯ থেকে সংশোধিত মোটরযান আইনঃ ও মটরযান অধ্যাদেশ ১৯৮৩ দেয়া হলো ।১লা সেপ্টেম্বর ২০১৯ থেকে চালু হচ্ছে সংশোধিত মোটরযান আইনঃ
সংশোধিত মোটর ভেহিক্যালস আইন কার্যকরী হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এই আইনুনাযায়ী ট্র্যাফিক বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণ কয়েকগুণ বেশি গুণতে হবে। আইনের ৬৩ ধারায় যে সমস্ত পরিবর্তনগুলি নিয়ে আসা হয়েছে, দেখে নেওয়া যাক এক নজরেঃ-
১. সংশোধিত আইন অনুযায়ী, কোনো জরুরি পরিষেবাপ্রদানকারী গাড়িকে রাস্তা ছাড়তে ব্যর্থ হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। আগে এই জরিমানার পরিমাণ ছিল ২ হাজার টাকা।
২. যোগ্যতা হারানো কোনো চালক গাড়ি চালালেও ১০ হাজার টাকার জরিমানা হতে পারে।
৩. মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০ হাজার টাকার জরিমানা হতে পারে।
৪. কানে মোবাইল ফোনে কথা বলার সময় গাড়ি চালালে জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা। আগে এ ক্ষেত্রে জরিমানা করা হতো এক হাজার টাকা।
৫. ক্রসিংয়ে লাল সিগন্যাল না মেনে গাড়ি চালালে জরিমানা ৩ হাজার টাকা। আগে যা ছিল ৫০০ টাকা।
৬. গাড়ির গতির ঊর্ধ্বসীমা না মানলে জরিমানা ১-২ হাজার টাকা। আগে এই জরিমানা ছিল ৪০০ টাকা।
৭. কোনো নাবালক গাড়ি চালালে জরিমানার পরিমাণও বেড়েছে। এ ক্ষেত্রে গাড়ির মালিকের জরিমানা ধার্য হয়েছে ২৫ হাজার টাকা।
৮. ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রেখে গাড়ি চালালে জরিমানা ৫ হাজার টাকা।
৯. বিমার কাগজের প্রত্যায়িত কপি গাড়িতে না রেখে রাস্তায় বের হলে জরিমানা ২ হাজার টাকা।
১০. সিট বেল্ট না বেঁধে গাড়ি চালালে জরিমানা এক হাজার টাকা।
১১. গাড়িতে ওভার লোডিং করলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।
১২. দু’চাকার গাড়ি (মোটর বাইক, স্কুটি) আরোহী হেলমেট না পরলে জরিমানা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার টাকা।
১৩. কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করলে ন্যূনতম জরিমানা ২ হাজার টাকা।
১৪. অন্য দিকে লাইসেন্স নীতি না মানলে সর্বোচ্চ জরিমানা এক লক্ষ টাকা পর্যন্ত। একই সঙ্গে হতে পারে তিন বছরের কারাবাস।
প্রসঙ্গত, দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা।
১৯৮৩ অধ্যাদেশ ট্রাফিক আইন অমান্য করার শাস্তি ও জরিমানার সংক্ষিপ্ত বিবরণ
ধারা-১৩৭: মোতাবেক যদি কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, গাড়িতে মেটালিক নাম্বার প্লেট ব্যবহার করে, ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়, নাম্বার প্লেট অস্পষ্ট, বাম্পার দ্বারা নাম্বার প্লেট আবৃত থাকে এবং রং পার্কিং করে; তাহলে উক্ত দ্বারা মোতাবেক ড্রাইভার বা মালিকের ২০০/-টাকা জরিমানা হবে।
ধারা-১৩৯: এ ধারায় বলা হয়েছে যে, কোন গাড়িতে হাইড্রোলিক হর্ণ সংযোজিত পাওয়া গেল-উক্ত দ্বারা মোতাবেক ১০০/-টাকা জরিমানা করা হবে।
ধারা-১৪০: এ ধারায় বলা হয়েছে যে, নিষিদ্ধ স্থানে হর্ণ বাজাইলে, ট্রাফিক নির্দেশাবলী অমান্য করিলে, বাঁধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতি জানাইলে, ট্রাফিক সংকেত অমান্য করিলে, ওয়ান-ওয়ে অমান্য করিলে, নিষিদ্ধ ইউটার্ণ করিলে, নিষিদ্ধ সময়ে যানবাহন চলাচল করিলে-উক্ত দ্বারা মোতাবেক ২৫০/-টাকা জরিমানা করা হবে।
ধারা-১৪২: এ ধারায় বলা হয়েছে আইনানুগ সর্ব্বোচ্চ গতিসীমা লংগন করিলে-জরিমানা হবে ৩০০/-টাকা মাত্র।
ধারা-১৪৬: এ ধারায় বলা হয়েছে যে, দূর্ঘটনা সংক্রান্ত অপরাধ করিলে-জরিমানা হবে ৫০০/-টাকা মাত্র।
ধারা-১৪৯: এ ধারায় বলা হয়েছে যে, যানবাহনের হেড লাইট, ব্যাক লাইট, ইন্ডিকেটর, ব্রেক লাইট, লুকিং গ্লাস, রিয়ার মিরর (পেছনে দেখার আয়না), ওয়াইপার না থাকিলে বা ক্রটিযুক্ত থাকিলে, যানবাহলে আনসেইফ লোডিং থাকিলে, মটর সাইকেলে ২ জনের অধিক আরহন করিলে, চালকের পাশে বা ছাদে অতিরিক্ত যাত্রী বহন করিলে, হেলমেট ব্যবহার না করিলে-জরিমানা হবে ৩০০/-টাকা মাত্র।
ধারা-১৫০: যে সকল যানবাহন হইতে স্বাস্থের জন্য ক্ষতিকর এমন ধোয়া বাহির হইলে-জরিমানা হবে ২০০/-টাকা মাত্র।
ধারা-১৫১: অস্বচ্ছ, রঙ্গীন, কালো গ্লাস ব্যবহার করিলে, ট্রিনটেড পেপার ব্যবহার করিলে, ফিটনেস সার্টিফিকেটের সহিত গাড়ির রংয়ের মিল না থাকিলে, গাড়ির টায়ার পরিবর্তন করিলে, সরকার নির্ধারিত রং ব্যতিত অন্যকোন রং ব্যবহার করিলে, বিআরটিএর অনুমতি ছাড়া গাড়ির রং পরিবর্তন করিলে ও মালিকানা পরিবর্তন না করিলে-জরিমানা হবে ১,২৫০/-টাকা মাত্র।
ধারা-১৫২: এ ধারায় বলা হয়েছে যে, রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট (যে সকল যানবাহনের ক্ষেত্রে প্রযোজন্য) না থাকিলে, ফিটনেস সার্টিফিকেট অথবা রুট পারমিটের মেয়াদ শেষ হইলে, রুট পারমিটের শর্ত অমান্য করিলে, সিএনজি চালিত অটোরিকসা, ট্যাক্সিক্যাব এর চালক গন্তব্যস্থলে যাত্রী বহনে অস্বীকার করিলে, অনটেষ্ট, এপ্লাইড রেজিষ্টেশন (এ এফ আর), ড্রাইবার ব্যতিত আট আসন বিশিষ্ট গাড়ির রুট পারটিম না থাকিলে, গ্যারেজ নাম্বার দিয়ে গাড়ি চালাইলে-এ ধরণের প্রতিটি অপরাধের জন্য পৃথক পৃথক ভাবে ৭০০/-টাকা মাত্র জরিমানা করার বিধান আছে এবং হয়ে থাকে।
ধারা-১৫৩: এ ধারায় বলা হয়েছে যে, লাইসেন্স ব্যতিত কিংবা প্রবিধান লংঘণ পূর্বক গাড়িতে এজেন্ট বা ক্যানভাসার নিয়োজিত থাকিলে-জরিমানা হবে ১৫০/-টাকা মাত্র।
ধারা-১৫৪: যানবাহনের ওজন, মালসহ ওজন, নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত থাকিলে-জরিমানা হবে ৫০০/-টাকা মাত্র।
ধারা-১৫৫: এ ধারায় বলা হয়েছে যে, ইন্সুরেন্স সার্টিফিকেট না থাকিলে, ইন্সুরেন্স সার্টিফিকেটে মেয়াদ শেষ হইলে-জরিমানা হবে ৫০০/-টাকা মাত্র।
ধারা-১৫৬: মটরযান কিংবা আইনানুগ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সংশ্লিষ্ট মটরগাড়ি চালাইয়া বাহিলে নিয়া গেলে-জরিমানা হবে ৫০০/-টাকা মাত্র।
ধারা-১৫৭: এ ধারায় বলা হয়েছে যে, গাড়ি দাঁড় করাইয়া অন্যান্য যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করিলে, নষ্ট গাড়ি মেরামত করত: অন্য যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করিলে, যাত্রী উঠানামা করাইয়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করিলে, রং পার্কিং করিয়া রাস্তায়/ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করিলে-জরিমানা হবে ২৫০/-টাকা মাত্র।
ধারা-১৫৮: এ ধারায় বলা হয়েছে যে, গাড়ির স্পীড গভর্ণর সীল না থাকিলে, সিএনজি চালিত অটোরিকসা এবং ট্যাক্সিক্যাবের মিটার সেলের উপর অন্যায় হস্তক্ষেপ করিলে অর্থাৎ ঘষামাঝা ও টেম্পারিং করিলে-জরিমানা হবে ২৫০/-টাকা মাত্র।
তাছাড়া লেন অমান্য অথবা লালবাতির সংকেত অমান্য করিলে ৫০০/-টাকা জরিমানা ছাড়াও ধারা-১৩৭, ১৩৯, ১৫০ ব্যাতিত অন্যান্য সকল ধারা মোতাবেক দায়িত্বপালনকারী হলুদ জ্যাকেট পরিদেয় সার্জেন্টগণ (সেয়েরা ইকো, চেকপোষ্ট এবং ইনফোসমেন্ট পেট্রোল কারে দায়িত্ব পালনকারী সার্জেন্ট) কর্তৃক দায়েরকৃত মামলার ক্ষেত্রে জরিমানার পরিমাণ উপরে বর্ণিত ধারায় প্রত্যেকটিতে দ্বিগুনহারে বৃদ্ধি পাবে।

গাউসুল আজম হলেন একমাত্র আল্লাহ

যারা #আব্দুল_কাদের_জিলানি রহঃ কে বা অন্য কোন শায়খ- বুজুর্গকে গাউসুল আজম বলে অথবা মনে করে তারা শতভাগ মোশরেক । এই মোশরেকরা হলো জাহান্নামের কুকুর ।
#গাউসুল_আজম কোন মানুষ হতে পারনা
গাউসুল আজম হলেন একমাত্র আল্লাহ । গাউস অর্থ সাহায্যকারী এবং আযম অর্থ সবচেয়ে বড় । গাউসুল আজম অর্থ সবচেয়ে বড় সাহায্যকারী । আল্লাহই হলেন সবচেয়ে বড় সাহায্যকারী । আব্দুল কাদের জিলানি ছিলেন আল্লাহর একজন দাস মাত্র । আব্দুল কাদের জিলানি এখন মরে গেছেন এবং তিনি এখন নিজেরই বিন্দুমাত্র উপকার করতে সক্ষম নন । তাঁর লাশও মাটিতে মিশে গেছে । আব্দুল কাদের জিলানি হাদিসের বড় মাপের ওস্তাদ ছিলেন । কিন্ত রাসুল সাঃ এর একজন সবচেয়ে ছোট মাপের #সাহাবা রাঃ এর ঘোড়ার নাকে লেগে থাকা বালু কণার সমতুল্যও নয় । এটাই একজন মুমীনের ঈমান । সাহাবা রাঃ গণ কেউ কিছু ভুল করা সত্ত্বেও সবাই ইনশাল্লাহ জান্নাতী । এটা আল্লাহ তাঁর কোরআনে ঘোষনা করেছেন । মুসলীমদের জন্য ফরজ হলো আব্দুল কাদের জিলানির মাজারটি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে ফেলা । এটা একটি মূর্তি যার পূঁজা করা হচ্ছে ।

আফগানিস্থান থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহার ও কিছু কথা ।

১৮ বছরের আফগান যুদ্ধের গ্লানি আমেরিকার : অবশেষে তালিবানের কাছে বাধ্য হলো সৈন্য প্রত্যাহারে

আমেরিকার সাম্রাজ্যবাদি অহমিকা চূর্ণ হতে যাচ্ছে আফগানিস্তানে। “স্বাধীনতাকামী” তালেবানের সাথে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নয়দিনব্যাপী আলোচনার ২য় দিনে গত শুক্রবার আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়েছে আমেরিকা। সরিয়ে নেয়ার প্রক্রিয়া কেমন হবে শুধু সে বিষয়েই আলোচনা হবে সামনের দিনগুলোতে।

বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা ১৮ বছর হলো আফগানিস্তানে যুদ্ধ করছি। এটা আমাদেরকে হাস্যকর বানিয়ে দিয়েছে।

আমেরিকা গত বছর প্রায় আটবার বৈঠক করেছে তালেবানের সাথে। এই বৈঠকগুলোতে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার, যুদ্ধ বিরতি, আন্ত–আফগান শান্তি আলোচনা, ভবিষ্যতে বৈশ্বিক “সন্ত্রাসের” জন্য আফগানিস্তান আবার পূর্বের মত “লঞ্চ প্যাড” হবে কি না ইত্যাদি বিষয় নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে।

সেপ্টেম্বরে আফগানিস্তানে সাধারণ নির্বাচন। আর ২০২০ সালে আমেরিকায় নির্বাচন। এর পূর্বেই “সম্মানের” সাথে আফগানিস্তান থেকে সরে পড়তে চায় সুপার পাওয়ার আমেরিকা।

তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি সম্ভবত ভিন্ন কিছুর ইঙ্গিত দিলেন। তিনি নাকি তালেবান–মার্কিন চুক্তিতে “সম্মতি” দেওয়ার পূর্বে পূর্ণ আলোচনা আগে বিস্তারিত পড়ে দেখবেন। আফগান টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমেরিকা যদি দ্রুত পাঁচমাসের মধ্যেই তার সৈন্য প্রত্যাহার করে নেয় তবু সেটা আফগানিস্তানের পরিস্থিতির উপর বিশেষ প্রভাব পড়বে। আমেরিকা–তালেবান চুক্তি তার প্রত্যাশা মত না হলে তিনি তা মেনে নিবেন না এবং তিনি মার্কিন সৈন্যর উপর বিশেষ নির্ভরশীল নন সম্ভবত এরকম কিছু বলতে চেয়েছেন।

আশরাফ গাণি সরকারকে আমেরিকার “দোলানো পুতুল” মনে করে তালিবান। তাই বহু চেষ্টা সত্বেও আফগানিস্তানের বর্তমান সরকারের সাথে কোনো আলোচনায় বসাতে তালেবানকে রাজি করাতে পারেনি আমেরিকা। আশরাফ গাণির প্রশাসনকে আফগানিস্তানের জনগণ বিশ্বাসঘাতক মনে করে। আমেরিকা পরবর্তী আফগানে তাদের পরিণতি কি হতে পারে তা নিয়ে শঙ্কিত আশরাফ গাণি।

(সূত্র : দ্য ডন)


খারাপ আলেমদের সমস্যাঃ

“খারাপ আলেমদের সমস্যা হলো, তারা সত্যে গ্রহণ করানোর জন্যে বাড়াবাড়ি করে, এবং প্রতিপক্ষকে ঘৃণা ও অসম্মানের চোখে দেখে। এর ফলে প্রতিপক্ষও পাল্টা যুক্তি দিতে প্রস্তুত হয়, এবং অসত্যের পক্ষে আরো শক্ত যুক্তি প্রদান করার চেষ্টা করে। যে বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়, সে তা আরো বেশি শক্ত করে ধারন করে।

অথচ, আলেমরা যদি সুন্দরভাবে ও দায়াশিল হয়ে একান্ত গোপনে প্রতিপক্ষকে নসিহত করে বুঝাতো, এবং ঘৃণা ও বিদ্বেষ পরিহার করতো, তাহলে আলেমরা সফল হতো।”

– ইমাম গাজালি।…

বিশ্বাস করুন আর নাই করুন , এই মহাজ্ঞানী ইমাম গাজালী রাহেঃ কে ও অধুনা গঁজিয়ে উঠা এক দল আলেম/শায়খ/মাদানী ও তার অন্ধু অনুসারীরা বেদাতী এমন কি আরো খারাপ আক্ষা দিতেও একটুও ভয় করেনা । অথচ তারাও মতভেদের দিক থেকে ১৬৪ দলে বিভক্ত এবং এক দল অন্য দলকে কাফের ফতোয়াও দেয়

রং ফর্সা করার মূল্য কীভাবে দিচ্ছেন লাখ লাখ নারী;

আপনি কতটা সচেতন (উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা)”বিয়ের দিন আমাকে দেখতে সত্যিই খুব খারাপ লাগছিল। এতো খারাপ আর কখনো লাগেনি,” আবেগময় কণ্ঠে একথা বললেন শিরোমা পেরেইরা। এটি তার আসল নাম নয়। সামাজিক কারণে এই প্রতিবেদনে তার নাম বদলে দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কায় রাজধানী কলম্বোর কাছেই থাকেন ৩১ বছর বয়সী শিরোমা। গত বছর বিয়ের আগে তিনি তার ত্বকের রঙ ফর্সা করতে চেয়েছিলেন। তার মতো দক্ষিণ এশিয়ায় আরো অনেক নারীই তাদের গায়ের রঙ উজ্জ্বল করতে আগ্রহী।
“বিয়ের দু’মাস আগে আমি একটি সেলুনে গিয়েছিলাম। রঙ ফর্সা করার জন্যে তারা তখন আমাকে একটি ক্রিম দিয়েছিল। দু’সপ্তাহ ব্যবহার করার পর দেখলাম আমার মুখ জ্বলে গেছে,” বলেন তিনি।
“আমি ত্বক ফর্সা করতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটা পুড়ে গেল।”
শিরোমার যখন তার বিয়ের কেনাকাটা এবং অনুষ্ঠানে কারা কারা অতিথি হয়ে আসবেন সেদিকে নজর দেওয়ার কথা ছিল তখন তিনি ব্যস্ত হয়ে পড়লেন তার ত্বকের চিকিৎসায়। এর পেছনে অনেক অর্থও খরচ হলো তার।
“আমার মুখে প্রথমে শাদা রঙের ছোপ ছোপ দেখা গেল যা পরে কালো দাগে পরিণত হলো।”
সেলুন থেকে তাকে রং ফর্সাকারী যে ক্রিম দেওয়া হয়েছিল সেটি কর্তৃপক্ষের অনুমোদিত কোন প্রসাধনী সামগ্রী ছিল না। এই ক্রিম অবৈধভাবে আমদানি করে কালো বাজারে বিক্রি করা হচ্ছিল।
এক বছর ধরে চিকিৎসার পর পেরেইরার গলায় এখনো সেই কালো দাগ রয়ে গেছে। এরকম আরো কিছু অভিযোগ পাওয়ার পর শ্রীলংকার কর্তৃপক্ষ এখন অনুমোদন নেই এরকম রং ফর্সাকারী ক্রিম বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে।কিন্তু এই সমস্যা শুধু শ্রীলঙ্কারই সমস্যা নয়। এশিয়া এবং আফ্রিকাতে লাখ লাখ মানুষ, যাদের বেশিরভাগই নারী, গায়ের রং ফর্সা করার জন্যে এমন কিছু ব্যবহার করেন যা শেষ পর্যন্ত তাদের জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়ায়।বাজার
সারা বিশ্বে গায়ের রং ফর্সা করার এই বাজারের আকার ২০১৭ সালে ছিল প্রায় ৪৮০ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে এই বাজার দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৮৯০ কোটি ডলারে।
এর চাহিদা মূলত এশিয়া ও আফ্রিকার মধ্যবিত্ত পরিবারে।
রং ফর্সাকারী এসব পণ্যের মধ্যে রয়েছে সাবান, ক্রিম, ব্রাশ, ট্যাবলেট। এমনকি ইঞ্জেকশনও রয়েছে। মানব দেহে মেলানিন পিগমেন্টের উৎপাদন কমিয়ে দেয় এই ইঞ্জেকশন এবং এগুলো অনেক জনপ্রিয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেবে দেখা গেছে, আফ্রিকাতে প্রতি ১০ জন নারীর চারজন রং ফর্সাকারী পণ্য ব্যবহার করে থাকেন।
সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাইজেরিয়াতে। সেখানে ৭৭% নারী ত্বকের রং উজ্জ্বল করার জন্যে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন। তার পরেই রয়েছে টোগো, ৫৯% এবং দক্ষিণ আফ্রিকা ৩৫%।
এশিয়ায় ৬১% ভারতীয় নারী এবং চীনে ৪০% নারী এসব ব্যবহার করেন।গবেষণায় দেখা গেছে, এসব জিনিসের প্রতি ভোক্তাদের চাহিদাও বাড়ছে। একই সাথে এসব মোকাবেলা করাও কঠিন হয়ে পড়েছে।
গত বছর ঘানাতে কর্তৃপক্ষ গর্ভবতী নারীদেরকে সতর্ক করে দিয়েছিল রং ফর্সাকারী ট্যাবলেট না খাওয়ার জন্যে। কারণ এসব ট্যাবলেটে পাওয়া গেছে এন্টিঅক্সিডেন্ট গ্লুটাথিওন।
গর্ভবতী নারীরা মনে করেন তারা যদি এই ট্যাবলেট খান তাহলে তাদের গর্ভে থাকা সন্তানের গায়ের রং ফর্সা হবে।
এধরনের পণ্য মোকাবেলার জন্যে দক্ষিণ আফ্রিকাতে আছে কঠোর কঠোর আইন। গাম্বিয়া, আইভরি কোস্ট এবং রোয়ান্ডাতে রং ফর্সাকারী যেসব পণ্যে হাইড্রোকুইনোন আছে সেগুলো নিষিদ্ধ করেছে।
শরীরে মেলানিনের (বাদামী কিম্বা কালো পিগমেন্ট, যার কারণে ত্বকের রঙ নির্ধারিত হয়) উৎপাদন কমিয়ে দেয় হাইড্রোকুইনোন। একই সাথে এটি স্থায়ীভাবে ত্বকের ক্ষতিও করতে পারে।চিকিৎসা
ব্রিটিশ স্কিন ফাউন্ডেশন বলছে, “চর্ম চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে হাইড্রোকুইনোন আছে এরকম পণ্য নিরাপদে ব্যবহার করা যেতে পারে। ত্বকের যেসব স্থানে কালো দাগ পড়ে গেছে সেগুলো এর মাধ্যমে চিকিৎসা করা যায় এবং তাতে ভালো ফল পাওয়াও সম্ভব।”
“রং ফর্সাকারী ক্রিমের কোনো কোনোটি হয়তো সহায়ক। কিন্তু সেটা একজন ত্বক বিজ্ঞানীর পরামর্শে ও তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে। অন্যথায় সেগুলো বিপদজনক হয়ে উঠতে পারে,” বলেন ব্রিটিশ স্কিন ফাউন্ডেশনের একজন মুখপাত্র এন্টন আলেকজানড্রফ।কার্যকারিতা
তবে ব্রিটিশ স্কিন ফাউন্ডেশন বলছে, “পুরো ত্বক ফর্সা করার নিরাপদ কোন উপায় নেই।”
“দোকানে যেসব ক্রিম বিক্রি হয় সেগুলো যে আসলেই গায়ের রং ফর্সা করে এমন প্রমাণ নেই। এর উল্টো ফলও হতে পারে। এই ক্রিম আপনার ত্বককে অস্বাভাবিক রকমের শাদা অথবা আরো কালোও করে দিতে পারে। এর ফলে নষ্ট হয়ে যেতে পারে ত্বকের স্বাভাবিক গুণাবলীও,” সতর্ক করে দিয়েছেন আলেকজানড্রফ।
তবে ম্যালাসমার মতো কিছু কিছু সমস্যার চিকিৎসার জন্যে চিকিৎসকরা রং ফর্সাকারী পণ্য প্রেসক্রাইব করে থাকেন।
বয়স হলে শরীরে এরকম সমস্যা দেখা দেওয়া খুবই সাধারণ বিষয়। এতে ত্বকে বাদামী কিম্বা ধূসর রঙের দাগ তৈরি হয়। বিশেষ করে মুখে। নারীদের দেহে এরকম হওয়ার হার বেশি। বিশেষ করে গর্ভধারণের সময়।
“একজন চর্ম চিকিৎসকের মাধ্যমে ত্বকের রং ফিরিয়ে আনা সম্ভব। তবে সেজন্যে অনুমোদিত কিছু ক্রিম আছে যা ডাক্তারদের পরামর্শে ব্যবহার করা যেতে পারে,” বলেন আলেকজানড্রফ।পার্শ্ব প্রতিক্রিয়া
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে নারীরা চিকিৎসকদের পরামর্শ ও নজরদারি ছাড়াই এসব রং ফর্সাকারী কসমেটিক ব্যবহার করতে শুরু করে দেন। কিন্তু এসব প্রসাধনীর গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। যেমন:
ত্বকে চুলকানি
প্রদাহ
জ্বালাপোড়া
ফুলে যাওয়া
ফুসকুড়ি পড়া
মার্কারি
কিছু কিছু পণ্য যেগুলো দ্রুত রং ফর্সা করার দাবি করে সেগুলোতে নানা রকমের ক্ষতিকর উপাদানও থাকতে পারে।
“যেসব পণ্যে মার্কারি আছে সেগুলো স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর,” বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।কিন্তু তারপরেও মার্কারি আছে এরকম পণ্য চীন, লেবানন. মেক্সিকো, পাকিস্তান, ফিলিপিন, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে উৎপাদিত হচ্ছে।
শরীরে মেলানিন গঠনের প্রক্রিয়াকে শ্লথ করে দেয় এই হাইড্রোকুইনোন।
যেসব পণ্যে মার্কারি আছে সেগুলোর বিক্রি ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকার বহু দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, ফিলিপিন এবং আরো কয়েকটি দেশ অল্প পরিমাণে মার্কারি আছে যেসব পণ্যে সেগুলো বিক্রির অনুমোদন দিয়ে থাকে।স্বাস্থ্য
“মার্কারি হচ্ছে বিষ,” বলেন আলেকজানড্রফ। তিনি বলেন, এর ফলে নানা রকমের স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে।
মার্কারি আছে যেসব সাবান ও ক্রিমে সেগুলো ব্যবহার করলে যেসব ক্ষতি হতে পারে:
কিডনির ক্ষতি
ত্বকে ফুসকুড়ি হওয়া, রং বদলে যাওয়া, কালশিটে দাগ পড়া
ব্যাকটেরিয়া ও ফাংগাল সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া
উদ্বেগ উৎকণ্ঠা, বিষণ্ণতা, মানসিক অস্থিরতা থেকে বৈকল্য
স্নায়ু-জনিত সমস্যা

বরগুনায় গোপনে যেভাবে চলে হরিণের মাংসের ব্যবসা ।

পাঁচ মন হরিণের মাংস, দুটো হরিণের খুলি, আর চামড়া শনিবার উদ্ধার হয়েছে বরগুনা থেকে।
হরিণ খুব একটা বড় প্রাণী নয়, তাই পাঁচ মন মাংসের জন্য সংখ্যায় দুটো নয় বরং আরও অনেক বেশি হরিণ মারা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বরগুনার পাথরঘাটার পদ্মা-বনফুল গ্রামের একটি খালে ট্রলারে করে এসব মাংস নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সিকদার।
শিকারিদের কাউকে ধরা সম্ভব হয়নি।
যেভাবে কাজ করে চোরা শিকারীরা
সাতক্ষীরা জেলার শ্যামনগরের একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন কীভাবে এই চোরা শিকার করা হয়।
তবে তিনি তার নাম প্রকাশ করতে চাননি। টেলিফোনে তিনি বলছিলেন তার যেখানে বাড়ি সেই গ্রামের সাথেই লাগোয়া নদী।
সেই নদীর ওপারেই সুন্দরবনের গহীন জঙ্গল।
তিনি বলছিলেন, “মাছ ধরার পার্মিট-পাস নিয়ে এখান থেকে অনেকেই জঙ্গলে যায়। তবে হরিণ শিকারিরা রাতের বেলায় গোপনে ঢোকে।”
নাইলনের দড়ির এক ধরনের ফাঁদ ব্যবহার করেন তারা।
সেই ফাঁদের বর্ণনা দিয়ে বলছিলেন, “হরিণের নিয়মিত যাতায়াতের পথে এগুলো পাতা হয়। যাতায়াতের সময় হরিণগুলো আটকে যায়। এক রাতে পেতে আসা হয়। পরের রাতে গিয়ে আবার দেখা হয়।”
অনেক সময় একবারেই হরিণগুলো গলায় ফাঁস লেগে মারা পরে। আবার অনেক সময় পায়ে বেধে আটকে থাকে। এই ফাঁদের পদ্ধতির নামই স্থানীয়ভাবে ফাঁসি দিয়ে হরিণ মারা।
স্থানীয় বাজারে কিছুটা রাখঢাক রেখে হরিণের মাংস বিক্রি হয় বলে জানান তিনি।
কিন্তু তাদের চোখ থাকে আরও দুরে সুদূর ঢাকা শহর পর্যন্ত। ছয় থেকে সাতশো টাকা কেজি দরে হরিণের মাংস অগ্রিম অর্ডারও নেয় শিকারীরা।
কোথায় এর নেটওয়ার্ক?
মোঃ জাহিদুল কবির বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক।
তিনি বলছেন, মূলত চিত্রা হরিণই শিকার করা হয়। এই প্রজাতির হরিণই বাংলাদেশে সবচাইতে বেশি আছে।
হরিণের মাংস মূলত সুন্দরবন সংলগ্ন জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এসব জেলা থেকে অথবা এই জেলার উপর দিয়ে আসে বলে জানালেন তিনি। নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপে সরকারিভাবে হরিণ ছাড়া হয়েছে।
তাদের সংখ্যাও বেড়েছে। নোয়াখালী থেকেও হরিণের মাংসের নেটওয়ার্ক তৈরি হয়েছে। নৌ ও স্থলপথ দুভাবেই এটি বড় শহরে যায়।
কি পরিমাণে হরিণ মারা পরছে?
তিনি বলছেন, সরকারি হিসেবে ৮০ হাজার থেকে এক লাখ হরিণ আছে সুন্দরবনে।
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (বর্তমানে ওয়াইল্ড টিম) নামের একটি বেসরকারি সংস্থা ২০১১ সালে একটি জরিপ চালিয়েছিল।তখন তাদের হিসেবে দেখা গেছে বছরে ১১ হাজারের বেশি হরিণ নিধন হচ্ছে। কিন্তু এর পর নতুন করে কোনও জরিপ হয়নি।
তবে এই হিসেব মানতে রাজি নন বন অধিদপ্তরের এই কর্মকর্তা।
তিনি বলছেন, “এভাবে হরিণ মারা হলে এতদিন সুন্দরবনে হরিণ থাকতো না। সব শেষ হয়ে যেতো।”
তিনি জানিয়েছেন ২০১৮ সালে শুধু সুন্দরবনের ভেতর থেকে প্রায় ৫০০ কেজির মতো হরিণের মাংস জব্দ করা হয়েছে।
মামলার রেকর্ডের ভিত্তিতে এই তথ্য দিয়েছেন তিনি।
আনুমানিক দুশো হরিণ এভাবে মারা পরে বলে তিনি বলছেন। কিন্তু পাঁচটি জেলা থেকে আসে এর সরবরাহ।
সবগুলো জেলা মিলিয়ে মাংসের পরিমাণ কত হবে সেই হিসেব পাওয়া যায়নি।
একজন স্বেচ্ছাসেবক যা বলছেন
বন্যপ্রাণী সংরক্ষণের সাথে যুক্ত বেসরকারি একটি প্রতিষ্ঠানের একজন স্বেচ্ছাসেবক বলছেন, “উৎসবের সময় হরিণ শিকার বেড়ে যায়। যেমন আসছে ঈদকে কেন্দ্র করে অনেক অর্ডার বাড়বে। আর সেগুলো বেশিরভাগই যাবে ঢাকার মানুষের ফ্রিজে। তবে স্থানীয় অনেক মানুষের বাড়িতেও পাওয়া যাবে।”
তিনি বলছেন এই পুরো ব্যবসার সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীরা যাদের ভয়ে তিনিও নিজের নিরাপত্তার জন্য নাম প্রকাশ করতে চাইলেন না।
তিনি বলছেন, “আগে বন্দুক ব্যবহার করা শিকারি বেশি ছিল। এখন সেটা আর সেভাবে সম্ভব হচ্ছে না।”
হরিণের মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ
বাংলাদেশে আপনি হরিণের মাংস খাওয়ার জন্য অথবা শুধু ফ্রিজে রাখার জন্যেই জেলে যেতে পারেন অথবা বড় অংকের জরিমানা গুনতে হতে পারে আপনাকে।
বন সংরক্ষক মোঃ জাহিদুল কবির বলছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা ছয় অনুযায়ী শিকারি, বিক্রেতা ও ক্রেতা সবাইকে শাস্তি দেয়া সম্ভব।
তিনি বলছেন, লাইসেন্স ও পার্মিট প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কারো কাছ থেকে কোন বন্য প্রাণী, বন্যপ্রাণীর অংশ, অথবা তা থেকে উৎপন্ন দ্রব্য ক্রয়, বিক্রয়, আমদানি-রপ্তানি করেন, আর যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ এক বছরের, ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে তিন বছরের সাজা। অথবা সর্বোচ্চ দুই লক্ষ টাকা জরিমানা।
এই কর্মকর্তা বলছেন, বাংলাদেশে হরিণ পালতে গেলেও সরকারি লাইসেন্স নিতে হয়।

দেশের ডিটারজেন্ট পাউডা বা গুড়ো সাবানে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে এক গবেষণায় । এখনি সাবধান হোন ।

বাংলাদেশে প্রচলিত প্রায় সব ব্র্যান্ডের ডিটারজেন্টে এমন কিছু উপাদান শনাক্ত হয়েছে যার সংস্পর্শে ত্বকের এলার্জি, চর্মরোগ, কিডনির রোগ এমনকি জেনেটিক মিউটেশনের মতো সমস্যা হতে পারে।

এছাড়া এই ডিটারজেন্ট যদি পানিতে মিশে যায় – তাহলে তা সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে। তখন এর রাসায়নিক গঠন ভেঙে তৈরি হতে পারে ক্যান্সার সৃষ্টিকারী মারাত্মক উপাদানও।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাহিন মোস্তফা নিলয়ের গবেষণায় এসব তথ্য উঠে আসে।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এই গবেষণার কাজ শুরু করেন তিনি। গত মাসে গবেষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা দেন তিনি।

গবেষণা কাজের জন্য তিনি বাজার থেকে জনপ্রিয় ও বহুল-ব্যবহৃত প্রায় ১০টি ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার নিয়ে পরীক্ষা চালান।

সেখানে তিনি দেখতে পান যে বেশিরভাগ ডিটারজেন্টেই রয়েছে ক্ষতিকর ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্ট। যেটা টিনোপোল নামেও পরিচিত। এটি মূলত কাপড়কে সাদা করতে ও উজ্জ্বলতা বাড়াতে ব্যবহৃত হয়।

বাংলাদেশের বাজারে যেসব ডিটারজেন্ট বিক্রি হচ্ছে, সেগুলোর বেশিরভাগে এই উপাদানটির পরিমাণ আদর্শ মাত্রার চাইতে অনেক বেশি বলে জানান মি. নিলয়।।

মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন জলাশয়ের পানির মান পরীক্ষা করতে গিয়ে ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্টের সন্ধান পান তিনি।

সেই থেকেই তিনি গবেষণা শুরু করেন। পরে ইউজিসির একটি প্রকল্পে কাজ করতে গিয়ে তিনি পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের কাছের পানির নমুনায় এই এজেন্ট শনাক্ত করেন।

তার ধারণা, দেশের অন্যান্য নদীতেও এই উপাদান পাওয়া যেতে পারে। কারণ বাংলাদেশের বাসাবাড়ি ও শিল্পকারখানায় কাপড় ধোয়ার এই রাসায়নিক-যুক্ত পানি সরাসরি নদীনালা ও জলাশয়ে ফেলা হয়।

এই রাসায়নিক পদার্থ এতটাই ক্ষতিকর যে পানি শোধনাগারেও তা সম্পূর্ণরূপে দূর করা যায় না।

যুক্তরাষ্ট্রের একটি সর্বাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও পানি থেকে পুরোপুরি ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্ট পরিশোধন করতে পারেনি বলে জানান মি. নিলয়।

অর্থাৎ এই উপাদানটি একবার পানিতে মিশে গেলে, ওই পানি আর শতভাগ পরিশোধন করা সম্ভব না।

বরং পানি শোধনের জন্য যে রাসায়নিক ব্যবহৃত হয়, উল্টো সেটার সঙ্গে বিক্রিয়ার ফলেও বাই-প্রোডাক্ট হিসেবে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ তৈরি হতে পারে বলে মি. নিলয় উল্লেখ করেন।

তবে কোন কোন ব্র্যান্ডের ডিটারজেন্টের ওপর তিনি পরীক্ষা চালিয়েছেন সেগুলোর নাম তিনি প্রকাশ করেননি।

মি. নিলয়ের প্রত্যাশা, তার এই গবেষণা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজে আসবে।

এছাড়া ডিটারজেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ তাদের পণ্যে ক্ষতিকর কেমিক্যালগুলো সহনীয় মাত্রায় ব্যবহারে উদ্বুদ্ধ হবে বলেও তিনি আশা করেন।

গবেষণাকাজে তিনি পানির ক্ষতিকর উপাদানের মাত্রা পরিমাপে ব্যবহার করেছেন সর্বাধুনিক এক পদ্ধতি ।

ইউজিসির অধীনে গবেষণাটির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক। তার মতে এই গবেষণা সামাজিক সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে।